চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে শেষ হল ক্যাম্প, রাতে ফেরার পথ ধরবেন জামালরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ন ১৭, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

সৌদি আরবের তাইফে শেষ হল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি। প্রস্তুতির প্রথমপর্ব শেষ হল। ১১ দিন দেশটিতে অনুশীলন ক্যাম্প শেষে সোমবার রাত পৌনে ১১টায় ঢাকার পথে রওনা হবেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা।

সৌদিতে বাংলাদেশ দল সোমবার শেষদিনের অনুশীলন করেছে। পরে কথা বলেছেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা, মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেম কিরমানী এবং ফরোয়ার্ড আল আমিন। দারুণ ব্যবস্থাপনায় অনুশীলনের সুযোগ দেয়ায় সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশের কোচ।

ক্যাবরেরা বলেছেন, ‘ইতিবাচক, প্রায় দুই সপ্তাহ উন্নত ব্যবস্থাপনায় অনুশীলনের সুযোগ পেয়েছি। সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী গন্তব্য ঢাকা, তারপর আমরা শেষ সপ্তাহে ভারতের পথে রওনা হব। এটাই আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেম কিরমানী অনুশীলন ক্যাম্প নিয়ে বলেছেন, ‘এ ক্যাম্পটি আমাদের দলের জন্য উপকারী হয়েছে। এটি সবার কাছে বেশ চাহিদাপূর্ণ, কারণ সবাই সে কথাই বলছেন। এখানে আমরা ১২দিন ছিলাম। এখানে একটাই কথা বলতে হয়, সবার কাছে বেশ চাহিদা এটার। সবাই একসাথে অনুশীলন করে একতা হয়েছে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এখানে যা করেছি ভারতে গিয়ে সেটা কাজে লাগাব।’

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড আল আমিন। তিনি বলেছেন, ‘দলের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। কোচ যেটা চাইছে সেটা দেয়ার চেষ্টা করছি। যদি আমার একাদশে জায়গা হয় বা দলে থাকতে পারি, সেরাটা দিয়ে চেষ্টা করব। দেশবাসী আমাদের উপর আস্থা রেখেছে। আমাদের এখনকার লক্ষ্য ভারত, তাদের বিরুদ্ধে ম্যাচ জিততে হবে।’

ভালো প্রস্তুতির পর বাংলাদেশের জন্য আরও একটি সুখবর রয়েছে। প্রথমবার জাতীয় দলে খেলার জন্য ইংল্যান্ড থেকে বাংলাদেশের পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ বংশোদ্ভূত বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডার শনিবার রাতে রওনা হন। সোমবার দুপুরে সিলেটে নামেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আল-আমিনকিরমানীক্যাবরেরাবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT