চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি কেনায় ঋণের সীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪ কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
প্রতীকি ছবি- এআই স্ক্যাচ, চ্যানেল আই অনলাইন

প্রতীকি ছবি- এআই স্ক্যাচ, চ্যানেল আই অনলাইন

বাড়ি কেনার জন্য গৃহঋণের সর্বোচ্চ সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভালো মানের ব্যাংকগুলো একজন গ্রাহককে সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত হোম লোন দিতে পারবে। এতদিন এ ঋণসীমা ছিল ২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ সংক্রান্ত সার্কুলারটি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, যেসব ব্যাংকের হাউজ ফাইন্যান্স খাতে খেলাপি ঋণের হার সর্বোচ্চ ৫ শতাংশ, সেসব ব্যাংক একজন গ্রাহককে সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ দিতে পারবে। এ ক্ষেত্রে ঋণের অনুপাত আগের মতোই ৭০:৩০ বহাল থাকবে। অর্থাৎ, কোনো ফ্ল্যাটের দাম ১ কোটি টাকা হলে গ্রাহক সর্বোচ্চ ৭০ লাখ টাকা ঋণ পাবেন।

যেসব ব্যাংকের হাউজ ফাইন্যান্স খাতে খেলাপি ঋণের হার ৫ শতাংশের বেশি কিন্তু ১০ শতাংশের মধ্যে, তারা সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। আর যেসব ব্যাংকে এ খাতে খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি, তারা আগের মতোই সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ বিতরণ করতে পারবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থনীতিঋণসীমাখেলাপি ঋণগৃহঋণবাড়ি কেনাবাংলাদেশ ব্যাংকব্যাংক ঋণব্যাংকিং খাতহাউজ ফাইন্যান্সহোম লোন
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটনের ফিফটি, নাহিদ-মেহেরবের দাপুটে বোলিংয়ে নর্থ জোনের দারুণ জয়

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

গাজায় গণহত্যার মধ্যেই ইসরাইলের পাশে থাকার ঘোষণা নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

‘বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে’

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT