চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাওয়ার প্লে মাতালেন মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

‘নতুন বাংলাদেশ’র উদ্বোধনী জুটিটা বড় না হলেও পাওয়ার প্লেতে আগের বহুল পরিচিত রূপের পুনরাবৃত্তি হল না। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর ৬ ওভারে বড় সংগ্রহ গড়তে পারল টাইগার দল। মেহেদী হাসান মিরাজের ২৪ বলে ৩৮ রানের চওড়া ব্যাটে বাংলাদেশ এদিন তুলেছে ৫৫ রান।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান ম্যাচের দুই ওপেনার এনামুল হক ও নাঈম শেখের বদলে মেহেদী ও সাব্বির রহমান উদ্বোধন করেছেন বৃহস্পতিবার। দারুণ শুরু আনলেও তৃতীয় ওভারের শেষ বলে মেন্ডিসের শিকার হন সাব্বির। খুব বেশি সময় থাকতে পারেননি মিরাজও।

দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারানোর পর ফেরার আগে ৩৮ রানের দারুণ এক জুটি গড়ে দলকে পঞ্চাশোর্ধ্ব সংগ্রহ এনে দেন মেহেদী, সঙ্গী অধিনায়ক সাকিব আল হাসান। ফেরার আগে ২৬ বলে ২টি করে চার-ছক্কায় ৩৮ রান করেন ওপেনার হয়ে একাদশে আসা মিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৮ রান। ৯ বলে ৬ রানে সাকিব ও ১ বলে ১ রান করে ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম।

জিতলে সুপার ফোরের টিকিট, হারলে বাজবে বিদায়ঘণ্টা— এমন বাঁচা-মরা সমীকরণের ম্যাচে শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে সাকিব আল হাসানের দল। টি-টুয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে শ্রীলঙ্কা। এপর্যন্ত ১২ ম্যাচে লড়েছে দুদল। বাংলাদেশ জিতেছে ৪টিতে, বাকি ৮টিতে হার।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ ২০২২বাংলাদেশমোস্তাফিজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: ‘এ-প্লাস’ নেই, কোন ক্যাটাগরিতে কার বেতন কত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অসদাচরণের দায়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ইরানে সামরিক হামলা চালাতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রমজান মাসে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT