চরম নাটকীয়তা ও বির্তকের অবসান ঘটিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও ভারতকে। ম্যাচ কমিশনারের ভুল সিদ্ধান্তে টাইব্রেকার থামিয়ে টস করে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও, পরে ভুল স্বীকার করে খেলা শুরুর চেষ্টা হয়। তখন ভারত আর মাঠে না ফিরলে দীর্ঘ নাটকীয়তার পর দু’ দলকেই যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।







