চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দল পারেনি, ‘এ’ দল পারবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ন ২৮, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টের ফল সুখকর হয় না কখনোই। তবে সাদা বলে বিশেষ করে ওয়ানডেতে ভালো কিছুর ছবিই কেবল চোখে ভাসে। জাতীয় দলের সবশেষ সিরিজটাই ধরা যাক, টেস্টে হোয়াইটওয়াশ হয়ে ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের উল্টো ফল ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ।

৫০ ওভারের ক্রিকেট নিয়ে এখন আর না ভাবলেও চলে। চোখ বন্ধ করে বলে দেয়া যায় ম্যাচের ফল যাই হোক লড়াই অন্তত হবে। কিন্তু খেলাটা যখন হয় লাল বলের, হিসেব বদলে যায় পুরোপুরি। কয়দিন কয় সেশনে হার লেখা হবে সেটিই থাকে আলোচনায়।

লাল বলে টাইগার ক্রিকেটের ব্যর্থতার ছবিটা ঘুচিয়ে দেয়ার চ্যালেঞ্জ এখন বাংলাদেশ ‘এ’ দলের সামনে। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে শুক্রবার দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে সেন্ট লুসিয়া যাচ্ছে দল।

৫০ ওভারের ম্যাচ খেলতে দারুণ পারদর্শী বাংলাদেশের ক্রিকেটারদের মূল চ্যালেঞ্জ লাল বলে। ‘এ’ দলের ফোকাসের জায়গায় বেশ গুরুত্ব পাচ্ছে চার দিনের ম্যাচ দুটি। প্রথম শ্রেণির ম্যাচে নিজেদের মেলে ধরার পাশাপাশি লড়াই করে জিততে চায় সফরকারীরা।

দুই সংস্করণের সিরিজের জন্যই ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া মিঠুন জানালেন কীভাবে লাল বলে ভালো করা যায়, সেটি নিয়ে হচ্ছে দলের মাঝে আলোচনা।

খুলনার ক্যাম্পে ছায়া জাতীয় দল বাংলাদেশ টাইগার্স যখন ম্যাচ খেলছিল তখনই মিঠুন জানতে পারেন ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি অধিনায়ক। তখন থেকে ক্যারিবিয়ান সফরে লাল বলে ভালো করার তাগিদটা অনুভব করছেন। শুক্রবার মিরপুরে সফরপূর্ব সংবাদ সম্মেলনে জাতীয় দলের বাইরে থাকা মিঠুন কথা বলেছেন এ প্রসঙ্গে।

Reneta

‘লাল বলে সবসময়ই একটা চ্যালেঞ্জ থাকে। একেবারে জাতীয় দলে গিয়েই এই চ্যালেঞ্জ ফেস করতে হয়। আমরা যখন খুলনায় ছিলাম, লাল বলে কীভাবে আরও ভালো করা যায় সেটা ফোকাস করে কাজ করেছি। লাল বলে তো সবসময়ই সবদিক থেকে স্ট্রাগল করছি। সবাই ভাবছি এখানে কীভাবে ভালো করা যায়।’

‘কারণ উইন্ডিজে তো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় না। ৫০০ রান হবে না। ৩০০ রান করলেই লড়াকু পুঁজি হয়ে যায়। ওইদিক থেকে অমরা কীভাবে ওখানে জিততে পারি যেটা আমাদের মূল লক্ষ্য, তা নিয়ে আলোচনা হয়েছে।’

চার দিনের ম্যাচের দল: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী, এনামুল হক।

একদিনের ম্যাচের দল: সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ সফরবাংলাদেশ ‘এ’ দলমিঠুনলিড স্পোর্টসসাব্বিরসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT