চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাবিবুরের ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড, আকবরের এক ওভারে ৫ ছক্কা, বাংলাদেশের জয়

এশিয়া কাপ রাইসিং স্টার্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৫ এশিয়া কাপ রাইসিং স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল। হাবিবুর রহমান সোহান ও অধিনায়ক আকবর আলির মারকুটে ব্যাটিংয়ে হংকংকে বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজ দল। ম্যাচে বাংলাদেশের টি-টুয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন হাবিবুর।

কাতারে শনিবার টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক আকবর আলী। শুরুতে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে হংকং। লক্ষ্যে নেমে ৮ উইকেট ও ৫৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজ দল।

হংকংয়ের দেয়া ১৬৮ রানের লক্ষ্যে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করেন হাবিবুর। চার-ছক্কার ফুলঝুড়িতে ১৪ বলে ফিফটি পূরণ করেন তিনি। ওপেনিং জুটিতে জিসান আলমকে সঙ্গে নিয়ে ১১১ রানের জুটি গড়েন হাবিবুর।

এরপর দ্রুতই দুই উইকেট হারায় বাংলাদেশ। জিসান ১৪ বলে ২০ ও জাওয়াদ আবরার ৪ বলে ২ রান করে ফিরে যান। তবে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান হাবিবুর। ১০ ছক্কা ও ৮ চারে ৩৫ বলে ১০০ রানে অপরাজিত থাকেন এ ওপেনার।

অন্যদিকে অধিনায়ক আকবর আলী ১৩ বলে ৪১ রানের মারমুখী ইনিংস খেলে অপরাজিত থাকেন। ১১তম ওভারের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন আকবর।

এর আগে শুরুতে ব্যাটে নেমে হংকং ৬ রানে হারায় প্রথম উইকেট। ওপেনার ব্যাটার জিশান আলিকে ৫ রানে ফেরান রিপন মন্ডল। আরেক ওপেনার আনশি রাথকে ১৬ রানে সাজঘরে ফেরান এস এম মেহরাব। হংকংয়ের স্কোরবোর্ডে সর্বোচ্চ ৬৩ রান তোলেন বাবর হায়াত। শেষপর্যন্ত ৮ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করতে পারে হংকং।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আকবরএশিয়া কাপ রাইসিং স্টার্সদ্রুততম সেঞ্চুরিবাংলাদেশ এলিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় আমিরাতের আকাশপথ বন্ধ

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ঝড়ের আশঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত

মার্চ ১৭, ২০২৬

রেমিট্যান্সে ইতিবাচক ধারা, বাড়ছে রিজার্ভের আশা

মার্চ ১৭, ২০২৬

দ্বিতীয় মেয়াদে কুয়েটের ভিসি ড. মুহাম্মদ মাছুদ

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে হাসপাতালে বিমান হামলা, শতাধিক হতাহতের অভিযোগ

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT