চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিক-বাংলা একাডেমির যৌথ আয়োজনে বৈশাখী মেলা, চলবে সাত দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০২৬
বাংলাদেশ
A A

বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমির যৌথ আয়োজনে শুরু হচ্ছে বৈশাখী মেলা। মঙ্গলবার থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে সাত দিনব্যাপী এ মেলা। মেলা চলবে ২০ এপ্রিল (৭ বৈশাখ) পর্যন্ত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বজনীন এই লোকজ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সারা দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।

বিসিক চেয়ারম্যান জানান, এবারের মেলায় মোট ১৬০টি স্টল থাকছে। এর মধ্যে বস্ত্র খাতের সর্বোচ্চ ৪৪টি স্টল রয়েছে। এ ছাড়া চামড়াজাত পণ্যের সাতটি, জামদানির ছয়টি, শতরঞ্জির পাঁচটি, নকশিকাঁথার চারটি এবং মণিপুরি শাড়ির জন্য দুটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, পাট ও মৃৎশিল্পজাত সামগ্রীর পাশাপাশি জিআই পণ্য (জামদানি, শতরঞ্জি ও শীতলপাটি) পাওয়া যাবে।

এছাড়া শিশু-কিশোরদের খেলনা, নারীদের সাজসজ্জার সামগ্রী এবং বিভিন্ন লোকজ খাবারেরও সমারোহ থাকবে মেলা প্রাঙ্গণে।

শুধু কেনাকাটা নয়, দর্শনার্থীদের বিনোদনের জন্যও থাকছে নানা আয়োজন। কারুশিল্পী জোন, শিশুদের রাইড, পুতুলনাচ, বায়োস্কোপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১৩টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। মেলায় প্রান্তিক কারুশিল্পীদের বিনামূল্যে ১৩টি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোক্তাদের জন্য দুটি স্টল দেওয়া হয়েছে। পাশাপাশি কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য একটি স্টল থাকবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকার কথা রয়েছে।

Reneta

প্রসঙ্গত, দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সত্তরের দশকের শেষার্ধ থেকেই বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার আয়োজন করে আসছে বিসিক ও বাংলা একাডেমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমবাংলা একাডেমিবিসিকবৈশাখী মেলাসাইফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈচিত্র্যময় কনটেন্ট উপহার দেওয়ার প্রত্যয়ে নতুন মাইলফলকে আনন্দ আলো

এপ্রিল ১৫, ২০২৬

ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে: ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬

আইপিএল থেকে ‘অবসর’ নেয়ারাই পিএসএল খেলতে আসে

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এপ্রিল ১৫, ২০২৬

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT