চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিল দেয়া যাবে ‘নগদে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০২৩
অর্থনীতি
A A

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেবা নিতে আসা রোগীদের সকল ধরণের চিকিৎসা ফি অথবা স্বাস্থ্য পরীক্ষার বিল এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে হাসপাতালটির সাথে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেড ও বাংলাদেশ ডাক বিভাগের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে বিএসএমএমইউ-এ সেবা নেওয়া রোগীদের চিকিৎসা সংক্রান্ত সকল ধরণের চিকিৎসা ফি অথবা স্বাস্থ্য পরীক্ষার বিল ‘নগদ’ এর মাধ্যমে পরিশোধ করার সুবিধা চালু হবে। চুক্তিতে নগদের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও বিএসএমএমইউ এর পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষর করেন।

নগদ-এর সাথে চুক্তির বিষয়ে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে চান, যেখানে আর্থিক লেনদেন হবে ক্যাশলেস। তারই ধারাবাহিকতায় আমরা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় লেনদেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মাধ্যমে করতে চাই। তিনি বলেন, হাসপাতালে যেহেতু ২৪ ঘণ্টা সেবা প্রদান করা হয়, তাই বৈকালিক চিকিৎসা সেবার সময় ব্যাংক বন্ধ থাকার কারণে ক্যাশ টাকা হাতে হাতে লেনদেন করতে হয়। সেই জটিলতা এড়াতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর মাধ্যমে লেনদেন করলে স্বচ্ছতা ও ঝুঁকিমুক্ত হবে প্রক্রিয়াটি।

এ সময় নগদ এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, নগদ সব সময় কাজ করে মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে এই চুক্তি। এতে করে ক্যাশ লেনদেনের চেয়ে অনেক দ্রততম সময়ে বিল পরিশোধ করা যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ফি পরিশোধের পাশাপাশি বর্তমানে নগদের মাধ্যমে ঢাকা মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ দেশের আরও বেশ কিছু নামকরা হাসপাতালের বিল পরিশোধ করা যাচ্ছে। এ ছাড়াও খুব সহজেই বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন ধরণের সেবার ফি পরিশোধ করা যায় নগদে।

Reneta

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন নগদ এর কী-স্টেকহোল্ডার রিলেশন বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ম্যানেজার নাকিব চৌধুরী বিএসএমএমইউ এর উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক গৌর কুমার মিত্র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাশলেসনগদবিএসএমএমইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে ছাড়াই দুই গোল, জিতেছে আর্জেন্টিনা

মার্চ ২৮, ২০২৬

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT