চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই প্রাঙ্গণে ‘ব্যান্ড মিউজিক ডে’র উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

১ ডিসেম্বরকে বাংলাদেশে ‘ব্যান্ড মিউজিক ডে’ বলে ঘোষণা দিয়েছে চ্যানেল আই ও বামবা। এদিন সকাল সাড়ে ১১টায় চ্যানেল আই চেতনা চত্বরে ‘ব্যান্ড মিউজিক ডে’র উদ্বোধন করা হয়।

প্রথমবারের মতো দিনটিকে উদযাপন করতে ২ ডিসেম্বর হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় কনসার্ট বাম্বা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২ পাওয়ার্ড বাই গান বাংলা।

‘ব্যান্ড মিউজিক ডে’ উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এছাড়া এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামবার সদস্যরা।

প্রায় ৯ বছর আগে কিংবদন্তী মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠতো এই উৎসব। বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশনের (বামবা) সাথে যুক্ত হয়ে ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন এই বছর থেকে আরও বিস্তৃত পরিসর পাচ্ছে।

দুই দিনব্যাপী ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’-এর দ্বিতীয় দিন ২ ডিসেম্বরে আর্মি স্টেডিয়ামের কনসার্টে অংশ নিচ্ছে নগর বাউল, মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক, ফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ।

Reneta

অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘যারা আগামীকাল পারফর্ম করবেন তারাও আজ এসেছেন। আমি সারপ্রাইজড! সংগীতের মানুষেরা অনেক বড় মনের মানুষ।’

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ”আগামীতে এই স্বপ্ন আরও বড় হবে, বিশাল হবে। স্বপ্নপূরণ হবে। অনেক মানুষ যারা ব্যান্ড সংগীত শুনতে ভালোবাসেন, সেই তরুণরা সবসময় তাদের বিনোদনের প্ল্যাটফর্ম খুঁজে পাবে।’

বামবার সভাপতি হামিন আহমেদ, ‘আজ আইয়ুব বাচ্চু নেই, উনার স্মৃতি আছে। এই মানুষটির যেই স্বপ্নটি ছিল, সেই স্বপ্নে হাতে হাত দিয়ে চ্যানেল আই এই প্রাঙ্গণ থেকে ব্যান্ড মিউজিক ডে-এর আয়োজন শুরু হয়। সেই যাত্রার শুরু থেকে যারা তার সাথে ছিলেন তাদের অভিনন্দন জানাতে চাই। তার স্বপ্নটিকে আরও বৃহৎ পরিসরে আমরা নিয়ে যেতে চলেছি কাল আর্মি স্টেডিয়ামে।’

আবেগজড়িত কণ্ঠে আইয়ুব বাচ্চুর স্ত্রী বলেন, ‘বাচ্চুর স্বপ্ন ছিল এই ব্যান্ড ফেস্টটিকে বড় পরিসরে করার জন্য। আজ বাচ্চু নেই, তবে বাচ্চুর কাজটা তার সঙ্গীরা এতদূর নিয়ে এসেছে, আর্মি স্টেডিয়াম পর্যন্ত। সেজন্য তার সহশিল্পীদের সালাম জানাই।’

গানবাংলা টেলিভিশনের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস বলেন, ‘চ্যানেল আই যদি আমাদের রাখে, তাহলে যতদিন এই ব্যান্ড ফেস্ট হবে, ততদিন গান বাংলা থাকবে।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আজম খানের হাত ধরে আমাদের ব্যান্ড সংগীতের শুরু। আজকের যেই অবস্থা এদেশের জঙ্গিবাদের যেই উত্থান, যখন গ্রামে জারি, সারি, বাউল, নাটক, যাত্রা সব ছিল, তখন এই জঙ্গিরা ছিল না। এই আপনারাই পারেন সংস্কৃতির বিকাশের মধ্যে দিয়ে জঙ্গিবাদকে রুখতে।’

এরপর প্রথমেই আইয়ুব বাচ্চু স্মরণে গাওয়া হয়, ‘সেই তুমি। গান শেষে ‘লাল সবুজ বেলুন উড়িয়ে ফেস্টের উদ্বোধন করা হয়।

চ্যানেল আইয়ের সাথে যৌথভাবে আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানটি পরিচালনা করবে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন।আয়োজকরা জানান, ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দেশের সবচেয়ে বড় কনসার্ট উপভোগ করতে প্রবেশে মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। আগ্রহীরা www.getsetrock.com এর ওয়েব সাইটে লগ-ইন করে টিকেট সংগ্রহ করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্মি স্টেডিয়ামওয়ারফেইজনগর বাউলফরিদুর রেজা সাগরফিডব্যাকবামবাব্যান্ড মিউজিক ডেমাইলসরেঁনেসালিড বিনোদনসোলস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT