চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও বৃহৎ পরিসরে ব্যান্ড ফেস্ট, চ্যানেল আই-বামবার সমঝোতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ন ২৬, অক্টোবর ২০২২
বিনোদন
A A

প্রায় ৯ বছর আগে কিংবদন্তী মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠতো এই উৎসব। চলতি বছর থেকে আরও বৃহৎ পরিসরে আসছে এই ব্যান্ড ফেস্ট।

কারণ চ্যানেল আইয়ের এই উদ্যোগের সাথে এবার যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক এসোসিয়েশন (বামবা)।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে সম্পন্ন হলো বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২ এর সমঝোতা স্বাক্ষর। যেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। দেশ সেরা ব্যান্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সবার উপস্থিতিতে স্বাক্ষর প্রদান করেন চ্যানেল আইয়ের পক্ষে এই আয়োজনের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন এবং বামবার পক্ষে সভাপতি হামিন আহমেদ।

এ বিষয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, “উল্লাসে, উচ্ছ্বাসে, তারুণ্যে”-এই স্লোগানকে সামনে রেখে এখন থেকে ‘বামবা চ্যানেল আই মিউজিক ফেস্ট’ বৃহৎ আকার ধারণ করলো। আমি খুবই আনন্দিত এবং অভিভূত এজন্য যে, শিল্পীদের কোনো মৃত্যু নেই। গানের মাধ্যমেই তারা বেঁচে থাকেন আজীবন। বামবার এই উদারতা আমাকে অভিভূত করেছে।

বামবার সভাপতি জানান, চ্যানেল আই দীর্ঘদিন ধরে প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে ১ ডিসেম্বরকে ব্যান্ড মিউজিক ডে হিসেবে পালন করে আসছে। এই আয়োজনকে বড় পরিসরে উদযাপন করার জন্য চ্যানেল আইয়ের সাথে যুক্ত হয়েছে বামবা।

Reneta

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রতি বছর ডিসেম্বরের ১ তারিখে দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক কনসার্ট’। এবছর ঢাকায় কনসার্ট অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। কমপক্ষে ১৫ হাজার দর্শক ধারণ করার মতো ভেন্যেুতে।

ইজাজ খান স্বপন জানান, চ্যানেল আইয়ের সাথে যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করবে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইয়ুব বাচ্চুকনসার্টচ্যানেল আই ব্যান্ড ফেস্টপরিচালকফরিদুর রেজা সাগরব্যান্ডব্যান্ড ফেস্টলিড বিনোদনশাইখ সিরাজসিনেমাহামিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT