চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার গানে বালাম, সঙ্গী কোনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ন ২৬, জুন ২০২৩
বিনোদন
A A

বহুদিন পর প্লে-ব্যাকে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম। প্রায় ১০ বছর পর প্লেব্যাক করলেন তিনি। এতে করে বালাম ভক্তরা অনেকটা নড়েচড়ে বসেছে! সুপারস্টার শাকিব খান অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘প্রিয়তমা’-তে এই শিল্পী কোনালের সঙ্গে গাইলেন।

যদিও প্লেব্যাক’র বিষয়টি নিশ্চিত করেননি বালাম কোনাল দুজনের কেউ। সূত্র জানায়, এ গানটি লিখেছেন গীতিকার আসিফ ইকবাল, সুর সংগীত আকাশের। গানের শিরোনাম ‘ও প্রিয়তমা’।

তবে দুজনেই তাদের পেজে নিজেদের ছবি শেয়ার করে রহস্য বাড়িয়েছেন! এর আগে শাকিবের ‘আমাদের ছোট সাহেব’ ছবিতে গেয়েছিলেন বালাম।

নেটিজেনরা বলছেন, ঈদে মুক্তি পেতে যাওয়া আলোচনার থাকা ‘প্রিয়তমা’ ছবির রোম্যান্টিক এ গানে কোনালের সঙ্গে বালামের দুর্দান্ত কামব্যাক হতে পারে! তবে বালাম-কোনাল এই দুই শিল্পী কেউই গানটি নিয়ে মুখ খোলেননি। তারা জানাচ্ছেন, সময় মতো সবকিছু জানাবেন।

এরইমধ্যে ‘প্রিয়তমা’ ১০০ হল নিশ্চিত করে ধরে রাখলো দর্শক আগ্রহের শীর্ষস্থান! ছবির পরিচালক হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে জানান, সোমবার দুপুর পর্যন্ত ১০০ এর বেশী হল চূড়ান্ত হয়েছে। এখনও ঈদের তিন দিন বাকি। হল আরও বাড়বে।

এই ১০০ হলের মধ্যে সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সগুলো রয়েছে উল্লেখ করে হিমেল আশরাফ বলেন, সিনেপ্লেক্সের সব শাখায় চলবে ‘প্রিয়তমা’। শ্যামলী বাদে সারাদেশে যত ভালো এবং বড় বড় সিনেমা হল (সিঙ্গেল স্ক্রিন) রয়েছে সবখানে চলবে ‘প্রিয়তমা’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোনালগানপ্রিয়তমাবালামশাকিবসিনেমাসিনেমার গানহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রেডিট কার্ডে ঋণসীমা বাড়ল, নতুন গাইডলাইন জারি

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিএফআই প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপদ ঈদ যাত্রা! প্রস্তুতি নিয়েছেন তো?

মার্চ ১৫, ২০২৬
ছবি: পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (সংগৃহীত)।

পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় ভোট

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT