চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফান-কমেডির মাধ্যমে মানবিক বার্তা

ব্যাচেলর রমজান ভাইব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর টিম এই রমজানে প্রকাশ করেছে ‘ব্যাচেলর রমজান ভাইব’ নামে একটি কনটেন্ট। যদিও নির্মাতা কাজল আরেফিন অমি এটি একটি মুঠোফোনের প্রমোশনাল কনটেন্ট হিসেবে বানিয়েছেন, তবুও তিনি এর মধ্যে সামাজিক ও মানবিক বার্তা দিয়েছেন।

গল্পে দেখা গেছে, কাবিলা, নেহাল, পাশা, হাবু সঙ্গে রয়েছে স্পর্শ ও জায়েফ ব্যাচেলর হিসেবে ঈদে দেশের বাইরে বেড়াতে না গিয়ে এতিম বাচ্চাদের সঙ্গে ঈদ উদযাপন করেছে।

নির্মাতা অমি বলেন, যাদের স্বজন নেই, লোনলি ফিল করে তারা যদি উৎসবের দিনে সবাইকে নিয়ে সেলিব্রেশন করে তাহলে দিনটি স্পেশাল হয়ে থাকে। আমাদের সোসাইটির একজন অন্যকে হেল্প করার অনুপ্রেরণা পাবে। এই কনটেন্টে ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা দিয়েছি।

গল্পে আরও দেখা যায়, দীর্ঘ বছর একসঙ্গে থাকতে থাকতে ঈদে বাড়ি ফিরতেও কাবিলা-পাশাদের আত্মার বন্ডিংয়ের কারণে মন সায় দেয় না! এই দৃশ্যগুলো যারা এতে দেখেছেন, তারাই আবেগী হয়ে পড়েছেন।

‘ব্যাচেলর রমজান ভাইব’ দেখেন ইমু হোসেন লিখেছেন, ১৪ মিনিটের এই কনটেন্টে কমেডি, ফান, কান্না, শিক্ষা সবই ছিল। চোখ ভিজে গেছে। রাশিদুল ইসলাম লিখেছেন, পাশা ভাইয়ের মুখে ‘আমাদের ফ্যামিলিতে হাবু আর আমি ছাড়া কেউ নাই। এতিম গো একাই ঈদ করতে হয়’ এই সংলাপ মন ছুঁয়ে গেছে। খুব ইমোশনাল হয়েছি এটা দেখে।

ওমর ফারুক সুমন লেখেন, ঈদে সবাই ঈদ করতে বাড়ী যায়, কিন্তু যারা এতিম, ভেবে দেখেন তাদের কেমন লাগে? তাদের একাকিত্ব একদিনের হলেও ভুলিয়ে দেয়ার গল্প ‘ব্যাচেলর রমজান ভাইব’-এ দেখলাম। অল্প সময় হলেও এই ফিল্মটা দেখে অনেক ভালো লেগেছে, আবেগী হয়েছি।

Reneta

মিঠুন নামে একজন লেখেন, রমজানের আবেগ, বন্ধুত্বের গল্প, হৃদয়ের টান পাওয়া গেছে ‘ব্যাচেলর রমজান ভাইব’-এ। টিমকে ধন্যবাদ। জোবায়ের হোসেন নামে আরেকজন লেখেন, ব্যাচেলররা সবাই সুবিধা বঞ্চিতদের হেল্প করলো, তাদের খুশী করলো। রমজান সত্যিকার অর্থে ধনী গরীবের এই শিক্ষাটা দেয়।

‘ব্যাচেলর রমজান ভাইব’ দেখা যাচ্ছে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে। অমি জানান, এটি কোনো নাটক নয়। একটি মুঠোফোনের প্রমোশনাল কনটেন্ট। এর সঙ্গে সঙ্গে সবার মাঝে মানবিকতা ও নৈতিকতার একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: কাজল আরেফিন অমিব্যাচেলর রমজান ভাইব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৭০ বছর পর পুনরায় বন্ধ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

ফান-কমেডির মাধ্যমে মানবিক বার্তা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

নারী গ্যাংস্টার হয়ে আসছেন তিশা, ভিলেন তৌসিফ!

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা: বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT