চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিজারে তামিল ব্লকবাস্টার ‘থেরি’র হিন্দি রিমেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

গেল কয়েক বছর ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, অ্যাটলি পরিচালিত দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয়ের ব্লকবাস্টার ছবি ‘থেরি’র হিন্দি রিমেক নির্মাণের! যেখানে বিজয়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো।

সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এলো ‘থেরি’র হিন্দি রিমেক ‘বেবি জন’ এর টিজার এবং বরুণের লুক। যেখানে অন্য এক রূপে দেখা মিলেছে বরুণ ধাওয়ানের। যেভাবে আগে কখনো বরুণকে দেখননি দর্শক।

টিজারে আমেরিকান টিভি সিরিজ গেম অফ থ্রোনসের মতো একটি সিংহাসনে বসা অ্যাকশন মুডে দেখা মিলেছে বরুণের। ক্রুদ্ধ চেহারার বরুণ নজর কাড়ছে নেটিজেনদের, সঙ্গে পাচ্ছেন প্রশংসাও।

ঘোষণার শুরুতে জানা গিয়েছিল আসন্ন ছবিটির নাম হবে ‘ভিডি ১৮’, তবে টিজার প্রকাশ্যে এনে ছবির নির্মাতারা জানালেন ছবির নতুন নাম ‘বেবি জন’।

এর আগে  ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাতকারে অ্যাটলি জানিয়েছিলেন যে, দক্ষিণী অভিনেতাদের পাশাপাশি তিনি বলিউড সহ অন্যান্য তারকাদের সাথেও কাজ করতে আগ্রহী। তার এই আগ্রহে অনুপ্রেরণা জাগিয়েছেন শাহরুখ খান।

তিনি শাহরুখের নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘শাহরুখ স্যার আমাকে অনুপ্রাণিত করেছেন, শুধু একজন অভিনেতা হিসেবে নয়, একজন প্রযোজক হিসেবেও। তার সাথে চার বছর কাজ করে আমি নৈপুণ্য শিখেছি (জওয়ান)। এখন, আমি এখানে (বলিউড) চলচ্চিত্র নির্মাণ শুরু করেছি। আমি ইতিমধ্যে দক্ষিণে কয়েকটি ছবি প্রযোজনা করেছি, এবং এখন আমি সর্বত্র প্রযোজনা শুরু করেছি – দুটি তামিলে, দুটি তেলেগুতে, দুটি হিন্দিতে প্রযোজনা করছি।’

Reneta

অ্যাটলি পরিচালিত ‘বেবি জন’ ছবিতে বরুণ ধাওয়ান ছাড়াও রয়েছেন কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি, জ্যাকি শ্রফ, রাজপাল যাদব প্রমুখ। আগামী ১৫ মার্চ মুক্তি পাবে ছবিটি।-ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলিওয়ামিকা গাব্বিকীর্তি সুরেশজ্যাকি শ্রফথেরিবরুণ ধাওয়ানবেবি জনরাজপাল যাদবরিমেক
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT