চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টি-টুয়েন্টিতে বাবর আজম কীভাবে তারকা হয়?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি ক্রিকেটে বাবর আজমের পারফরম্যান্স নিয়ে অনেকদিন আলোচনা-সমালোচনা চলছে পাকিস্তানের ক্রিকেট মহলে। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তার পারফরম্যান্স বিতর্ক আরও উসকে দিয়েছে। বাবরে বিরক্ত বাসিত আলি, পাকিস্তানের সাবেক ব্যাটার ছোট সংস্করণে বাবরকে তারকা মানতে নারাজ। পরের ম্যাচে একাদশেও চান না অভিজ্ঞ ব্যাটারকে।

বিশ্বকাপে শুরুর দিনে প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে টেনেটুনে জিতেছে পাকিস্তান। ৩ উইকেটের জয়ে ৮৩.৩৩ স্ট্রাইকরেটে ১৮ বলে ১৫ রানের ইনিংস খেলেছেন সাবেক অধিনায়ক বাবর।

এমন ব্যাটিংয়ে ক্ষুব্ধ বাসিত আলি বলেছেন, ‘আমার অনুভূতি বলছে বাবর পাকিস্তানের পরবর্তী ম্যাচে খেলবে না। কোচের মুখে যে ক্রোধ দেখেছি, আমার মনে হয় না পরের ম্যাচেও বাবরকে ৪ নম্বরে দেখা যাবে। যদি ওয়ানডে এবং টেস্টে বাবর আজমকে তারকা বলেন, এখনও মেনে নেব। কিন্তু টি-টুয়েন্টিতে সে কীভাবে তারকা হয়? যে ব্যাটারকে নিয়মিত পজিশন থেকে নিচে নামিয়ে দেয়া হয়, এমনকি ম্যানেজমেন্টও বলতে পারবে না যে সে চার নম্বরের ব্যাটার। বাবর কি এটা জানে না?’

‘ক্লাব ক্রিকেটাররাও বলে দিতে পারবে, টি-টুয়েন্টিতে বাবরের চেয়ে শাদাব খান, উসমান খান, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফরা ভালো ক্রিকেটার। এমনকি সালমান আঘাও দেখিয়েছে তিন নম্বরের জন্য তুলনামূলক উপযুক্ত। বিগ ব্যাশে বাবরের সঙ্গে স্টিভেন স্মিথ যা করেছে, এরপরও মানুষের মাথা খোলেনি। ওভারের শেষ বলে সিঙ্গেল রান নিয়ে বাবরকে আবার স্ট্রাইক দিতে চাননি স্মিথ, কারণ তার খেলা এ সংস্করণে উপযুক্ত নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নেদারল্যান্ডসপাকিস্তানবাবর আজমবাসিত আলীলিড স্পোর্টসস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও যৌথ প্রযোজনায় শাকিব, পরিচালনায় সত্যিই অনন্য মামুন?

এপ্রিল ১৪, ২০২৬

‘বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য’

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT