চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষে নিজেকে নিয়ে যে বার্তা দিলেন বাঁধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ন ১৪, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

বছর ঘুরে আবারও এলো পহেলা বৈশাখ। চৈত্রসংক্রান্তি শেষে হালখাতা ও বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজন নিয়ে আজ বর্ণিল ও বর্ণাঢ্য উৎসবে মেতে উঠেছে সারা দেশের মানুষ! টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া- সর্বত্রই থাকছে বর্ষবরণ উৎসবের আমেজ!

বর্ষবরণের দিনে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও উদযাপনে ব্যস্ত। এদিনের নানা স্মৃতি, অভিজ্ঞতা কিংবা নিজেদের স্থিরচিত্র ভক্ত অনুরাগীদের সাথে শেয়ার করছেন তারা। বাংলা নতুন বছরের শুরুর দিনে অবশ্য অন্যরকম বার্তা দিলেন চ্যানেল আই লাক্স তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

ছবি সংগ্রহ; বাঁধনের ফেসবুক

এদিন পৃথিবীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন লিখেছেন নিজের সম্পর্কে দীর্ঘ এক লেখা। যেখানে জানিয়েছেন, বেশকিছু দিন ধরে ভার্চুয়াল দুনিয়া থেকে কিছুটা দূরে থাকার কথা। সেই সাথে জানিয়েছেন, অন্যের মন্তব্যে বিচলিত না হওয়ার কথাও।

“হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ!” দিয়ে কথা শুরু করেন বাঁধন। এসময় তিনি বলেন,“শুধু বলতে চাই, আমি এখনও এখানেই আছি। এখনও আমার মায়ের বাড়িতেই থাকি, এখনও আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে।”

এসময় ভার্চুয়াল দুনিয়া থেকে দূরে থাকা নিয়ে ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী বলেন, আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি। সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। আমি নিজ হাতে তৈরি হওয়া একজন মানুষ। আমি যে পথে হেঁটেছি তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার।”

বাঁধন বলেন,“আমার ভুলগুলোকে স্বীকার করি, এবং আমার বিকাশকে সম্মান করি। আমার প্রতিটি সফলতা আমি অর্জন করেছি। অন্যদের মতামত আমাকে বিঘ্নিত করতে পারে না — আমি জানি আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে।”

Reneta

“কোনো অনুশোচনা নেই। প্রতিটি অভিজ্ঞতা ছিল একটি শিক্ষা, প্রতিটি পদক্ষেপ গল্পের একটি অংশ, যা আমাকে আজকে আমি হতে সাহায্য করেছে।” বলছিলেন বাঁধন। এসময় নিজের এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন এই অভিনেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজমেরী বাঁধনআজমেরী হক বাঁধননববর্ষপহেলা বৈশাখভার্চুয়াললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড জরিমানার সঙ্গে দলবদলে নিষেধাজ্ঞা চেলসির

মার্চ ১৬, ২০২৬

ইরানে আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লটারি বাদ: ভর্তিযুদ্ধ শিশুদের ওপর বাড়াবে চাপ

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মাতুয়াইল ল্যান্ডফিল পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT