চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ২৪, জুন ২০২২
রাজনীতি
A A

অসীম সাহসিকতা আর অপ্রতিরোধ্য মানসিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু বাস্তবায়ণ করে গর্বের আর স্বপ্নের সেতু উপহার দেয়ায় তাকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে বিশাল আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন শুক্রবার (২৪ জুন) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ের শুরুর স্থান রাজধানীর ধোলাইপাড়ে এই কর্মসূচি পালিত হয়।

ঢাকা-৫ আসনের নেতা ও স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে মিছিলটি ধোলাইপাড় থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ধোলাইপাড় এলাকায় এসে শেষ হয়। মিছিলে প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

নানা ঢংয়ে, নানা রংয়ে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে নেচে গেয়ে আনন্দ মিছিলে তারা অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

আনন্দ শোভাযাত্রা শেষে কামরুল হাসান রিপন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষের কাছে আজ প্রাপ্তির আনন্দ, আমরাও পারি সেটা মাথা উচু করে প্রমাণ করার আনন্দ, আমরা বীরের জাতি সেটাই আরেকবার জানানোর আনন্দ। আর এই আনন্দ, উৎসবের যিনি কারিগর এবং আধুনিক বাংলাদেশের রূপকার, তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি না থাকলে পদ্মা সেতু হতো না। বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে যাওয়ার পরও যিনি নিজস্ব অর্থায়নে সেতু করার সিদ্ধান্ত নিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা বলেই সেটি সম্ভব হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: Awami LeaguePadma Bridgeআওয়ামী লীগপদ্মা সেতুপ্রধানমন্ত্রী শেখ হাসিনাস্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT