জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর এনসিপি কার্যালয়ে তিনি এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, আখতার হোসেনের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা না। অভ্যুত্থানের শক্তির ওপর হামলা চলছেই। সাধারণ আদালতের আওয়ামী আসামীদের জামিন দিয়ে দেয়া হচ্ছে। তারা জামিন পেয়ে পালাচ্ছে।
যারা আওয়ামীলীগের পুনর্বাসনের চেষ্টা করবে, জনগণ তাদেরে রুখে দিবে জানিয়ে নাহিদ বলেন, ফ্যাসীবাদ বিরোধী সকল পক্ষ্য ফ্যাসিবাদ ও মুজিববাদ প্রশ্নে এক থাকবেন।
এছাড়া বিএনপিকে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি যদি বিএনপির কৌশল হয়ে থাকে, তাহলে এটাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে।।
তিনি আরও জানান, শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে আমরা এখনও অটল আছি।








