জনপদ

নাটোরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নাটোরের পুলিশ স্টেশনের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরের পুলিশ স্টেশনের প্রধান প্রবেশদ্বার, যেখানে পুলিশ সদস্যরা দায়িত্বে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন নিহত হয়েছেন। এই ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এই ঘটনা ঘটে। নিহত আফতাব উদ্দিন উপজেলার সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, সাবেক ইউপি সদস্য আফতাব ও বর্তমান ইউপি সদস্য ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সন্ধ্যায় দু’গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলায় আফতাবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। স্থানীয়রা আফতাবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার বলেন, এ ঘটনার পর এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের আটকে পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিষয়:আধিপত্য বিস্তারদু’পক্ষের সংঘর্ষ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…