চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকার মনোনয়ন জমা দিলেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে ফরম জমা দেন তিনি।

গত শনিবার তিনটি আসন থেকে মনোনয়ন ফরম কেনেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের পক্ষে একজন প্রতিনিধি মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০ আসনে নির্বাচনের জন্য সাকিবের মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন।

গত বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বেধে দেয়া হয়েছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত শনিবার থেকে মনোনয়ন বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার চতুর্থ ও শেষদিন মঙ্গলবার। সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় এ কার্যক্রম, শেষ হবে বিকাল ৪টায়।

আওয়ামী লীগের দপ্তর সূত্রে খবর, সোমবার পর্যন্ত ৩ দিনে মোট ৩ হাজার ১৯টি ফরম বিক্রি হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগকাজী হাবিবুল আউয়ালঢাকা-১০দ্বাদশ সংসদ নির্বাচননৌকামাগুরা-১মাগুরা-২লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT