চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ.লীগ সরকার আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল: চরমোনাই পীর

দানিয়েল সুজিত বোসদানিয়েল সুজিত বোস
১০:৪৫ অপরাহ্ন ৩০, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, নড়াইল
A A

চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেছেন, বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল। টাকা লাগলে দেব, এমনকি কতগুলো এমপি লাগবে সেটার প্রস্তাবও দিয়েছিল শেখ হাসিনা। ইসলামী আন্দোলন নিছক কয়েকটা এমপি-মন্ত্রিত্বের জন্য এবং সম্পদ-সম্মানের জন্য রাজনীতি করে না। রাজনীতি করি একমাত্র ইসলামকে ধারণ ও আল্লাহর জন্য।

রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যনুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বুধবার (৩০ জুলাই) বিকালে নড়াইল শহরেরর পুরাতন বাস টার্মিনাল এলাকায় মুক্ত মঞ্চে জনসভায় প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম।

এসময় তিনি বলেন, আমাদেরকে জেল-জুলুমের ভয়ভীতি দেখিয়ে লাভ নেই, আমাদেরকে মারার হুমকি দিয়ে লাভ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম, মানবতার মুক্তি ও দেশের কল্যাণের জন্য।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আমির মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ইসলাম, নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, নড়াইল-২ এর প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সেক্রেটারি ডাঃ এস এম নাছিরউদ্দিন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামী আন্দোলন বাংলাদেশপীর সাহেব চরমোনাইফ্যাসিস্ট সরকারসৈয়দ রেজাউল করিম
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক হয়েছিল কিনা এখনও নিশ্চিত নয় ডিবি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নোয়াখালী-৬ হাতিয়ায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যশোরের নার্সারি থেকে বছরে ৫০ কোটি টাকার চারা বিক্রি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতি: এক দেশে নিবন্ধিত হলে অন্য দেশে আবেদন অকার্যকর

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT