চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীর-যশের সাথে সংঘর্ষ চান না রাম চরণ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বক্স অফিসে বড় সংঘর্ষ এড়াতে বহুল প্রতীক্ষিত ‘পেডি’ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ! আসছে ২৭ মার্চ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তির তারিখ পিছিয়ে ৩০ এপ্রিল করেন!

নতুন মুক্তির তারিখ ঘোষণা করে একটি পোস্টার শেয়ার করেন রাম চরণ, সেই সাথে জানান- ৩০ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘পেডি’! মুক্তির তারিখ পরিবর্তনের ফলে বড়সড় বক্স অফিস সংঘর্ষ এড়াতে পারল সিনেমাটি!

কারণ মার্চ মাসেই মুক্তি পেতে যাচ্ছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ এবং যশ অভিনীত গ্যাংস্টার ড্রামা ‘টক্সিক’। এই দুটি ছবি ১৯ মার্চ মুক্তি পাবে, যা মার্চের সবচেয়ে বড় বক্স অফিস সংঘর্ষ হিসেবে ধরা হচ্ছে!

বুচি বাবু সানা পরিচালিত ও রচিত ‘পেডি’ ছবিটি ১৯৮০–এর দশকের গ্রামীণ অন্ধ্রপ্রদেশের পটভূমিতে নির্মিত। ছবিতে গ্রামীণ অ্যাকশন ও আবেগঘন স্পোর্টস ড্রামার মিশেল দেখা যাবে। কাহিনিতে রাম চরণ অভিনীত কেন্দ্রীয় চরিত্র পেডি- একজন দৃঢ়চেতা গ্রামবাসী, যে ক্রিকেটকে হাতিয়ার করে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের সমাজকে ঐক্যবদ্ধ করে।

এই ছবির মাধ্যমে পাঁচ বছর পর পরিচালনায় ফিরছেন বুচি বাবু সানা। তার পরিচালিত প্রথম ছবি ‘উপ্পেনা’ ২০২১ সালে মুক্তি পায় এবং বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। ছবিটি নতুন অভিনেতাদের নিয়ে নির্মিত হলেও তেলুগু ভাষায় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

প্যান-ইন্ডিয়া তেলুগু ভাষার এই স্পোর্টস অ্যাকশন ড্রামা ‘পেডি’-তে আরও অভিনয় করেছেন শিব রাজকুমার, দিব্যেন্দু ভট্টাচার্য, জগপতি বাবু ও বোমান ইরানি। ছবিটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। প্রযোজনা করেছেন ভেঙ্কটা সতীশ কিলারু। ডিএনএ ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'ধুরন্ধর ২'টক্সিকপেডিবলিউডযশরণবীররাম চরণসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন আশরাফুল-নাফিসরা

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT