বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আলেক্সান্ডার জভেরেভ ও জান্নিক সিনার। শিরোপা লড়াইয়ে সিনারের বিপক্ষে লড়তে পারেননি জভেরেভ। টানা তিন সেটে জভেরেভকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন ইতালিয়ান সিনার। অস্ট্রেলিয়ান ওপেনে টানা দ্বিতীয় শিরোপা তার।
মেলবোর্নে রোববার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জভেরেভকে ৬-৩, ৭-৪, ৬-৩ ব্যবধানে হারান সিনার। টানা ২১ ম্যাচে জয় ধরে রাখলেন তিনি। এদিকে জার্মান তারকা জভেরেভ শিরোপা নির্ধারণী ম্যাচের আগে সবশেষ ১৭ ম্যাচে ১৬টিতেই জিতেছিলেন।
প্রথম ইতালিয়ান হিসেবে টানা দুটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়লেন ২৩ বর্ষী সিনারের। গতবছর জিতেছিলেন ইউএস ওপেনও। সবমিলিয়ে সিনারের এটা তৃতীয় গ্র্যান্ড স্লাম। কখনও কোনো গ্র্যান্ড স্লামের ফাইনাল হারেননি সিনার। রেকর্ডটা ধরে রাখলেন মেলবোর্নেও।








