চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেড-লাবুশেনের কাছেই হেরে গেছে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রবাদে আছে- শেষ ভালো যার, সব ভালো তার। আসর জুড়ে দাপট দেখিয়েছে ভারত। অপরাজিত হয়েই বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে আসরের প্রথম দুটি ম্যাচেই হেরেছিল অস্ট্রেলিয়া। শেষ আটটি ম্যাচে জিতে শিরোপার মঞ্চে ভারতের মুখোমুখি হয় তারা। আর ফাইনাল মহারণে শেষ হাসিটা হেসেছে অজিরাই। ভারতের মাটিতে ভারতের কাছ থেকেই ছিনিয়ে নিয়েছে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা।

অজিদের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। দুই ব্যাটারের অনবদ্য জুটিতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে প্যাট কামিন্সের দল। ফাইনাল মহারণে অজিদের জয়ে হেড ও লাবুশেনকে কৃতিত্ব দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বলেছেন, ‘জয়ের কৃতিত্ব ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের।’

আহমেদাবাদে ফাইনাল মহারণে টসে হেরে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে নেমে হেডের সেঞ্চুরি ও লাবুশেনের ফিফটিতে ৪২ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে জানালেন আর ২০ থেকে ৩০ রান করতে না পারার আক্ষেপ।

‘ফলাফল আমাদের পক্ষে হয়নি। আমরা জানি, আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। তবে দল নিয়ে আমি সন্তুষ্ট। আসলে এটা হওয়ার কথা ছিল না। সত্যি বলতে আরও ২০-৩০ রান করলে ভালো হতো। লোকেশ ও বিরাট যখন ব্যাট করেছিল, আমি মনে করেছিলাম, আমরা ২৭০-২৮০ রান করতে পারবো। তবে আমরা দ্রুতই উইকেট হারিয়েছি।’

৪৭ রানে অজিদের তিন ব্যাটারকে ফিরিয়েছিল ভারত। এরপর ১৯২ রানের জুটি গড়েন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। এই জুটিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন রোহিত।

‘তিন উইকেট হারিয়ে বড় জুটি গড়েছে অস্ট্রেলিয়া। আমরা প্রথমে উইকেট তুলে নিয়েছিলাম। তবে পুরো কৃতিত্ব ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের। তারা আমাদের ম্যাচ থেকে বের করে দিয়েছিল। আমরা যথেষ্ট ভালো ব্যাট করতে পারিনি, কিন্তু সেই বড় জুটি ভাঙতে পারলে হয়তো ফলাফল ভিন্ন হতে পারতো।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকামিন্সকোহলিগিলনরেন্দ্র মোদী স্টেডিয়ামফাইনালবুমরাহভারতরাহুলরোহিতলিড স্পোর্টসশামিহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT