চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহমেদাবাদ এখন উৎসবের নগরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের ফাইনাল ঘিরে আহমেদাবাদ হয়ে উঠেছে উৎসবের নগরী। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সোয়া লাখেরও বেশি দর্শক হাজির থাকবেন শিরোপা নির্ধারণী ম্যাচ। মাঠের বাইরে থেকেও অগুনিত ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে ভারত-অস্ট্রেলিয়া মহারণের দিকে। ফাইনাল ঘিরে স্টেডিয়ামের আশে-পাশে বাড়ছে ভিড়। স্বাগতিক ভারতের নীল জার্সিতে স্টেডিয়াম এলাকা পরিণত হয়েছে নীল-সমুদ্রে। উৎসব মুখর পরিবেশে সমর্থকদের মুখে এক রব, ঘরের মাঠে শিরোপা জয়।

আহমেদাবাদে এক লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার রোহিত শর্মার দলের বিপক্ষে নামছে প্যাট কামিন্সের দল। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

মাঠের মূল ফটকের বাইরে বাড়ছে দর্শক ভিড়। রাস্তার ধারে সারি সারি দোকান সাজিয়ে বসেছে পতাকা-হকার। ভারতের জার্সি, পতাকা, ক্যাপ-হ্যাট বিক্রি হচ্ছে দেদার। দেশটির গণমাধ্যমে খবর, অজয় কুমার নামের এক পতাকা বিক্রেতা ঘণ্টা দুয়েকের মধ্যে দেড়শর বেশি ভারতের পতাকা বিক্রি করেছেন। প্রতিটির জন্য নিচ্ছেন ১৫০ রুপি। চাহিদার কমতি নেই যেন। আশা করছেন পাঁচ শতাধিক পতাকা আজ বিক্রি করবেন।

ফাইনাল ঘিরে আহমেদাবাদে হোটেলের ভাড়াও বেড়েছে কয়েকগুণ। এক কক্ষের ভাড়া উঠে গেছে ৫০ হাজার থেকে থেকে শুরু করে সোয়া লাখ রুপি পর্যন্ত। ফাইনালে ভারত, ম্যাচটি নিয়ে উন্মাদনার পারদ চড়ে বসেছে। শহরটির বাইরে থেকে ৩০-৪০ হাজার মানুষ এসেছে আহমেদাবাদে।

Reneta

শিরোপা নির্ধারণী মঞ্চে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ এবার প্রথম নয়। ২০ বছর আগে ফাইনালে অজিদের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। জোহানেসবার্গে নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল। ভারতের প্রতিপক্ষ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা অস্ট্রেলিয়া। সেই ম্যাচে শেষপর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় সৌরভ গাঙ্গুলি দলকে।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশার পারদটা এবারও একটু বেশিই চড়েছে যেন। সেই ফাইনালের দুঃস্বপ্ন থেকে বেড়িয়ে আসতে মাঠে থেকে দলকে দিতে বদ্ধপরিকর পূর্ণ সমর্থন।

যে দেশে ক্রিকেট ধর্মের পরেই রয়েছে, সেখানে বিগত ১০ বছর যায়নি আইসিসির কোনো শিরোপা। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিই শেষ। বারবার ফাইনাল কিংবা সেমিফাইনালে হেরেছে টিম ইন্ডিয়া। শেষ বিশ্বজয়ের পর ১২ বছর পেরিয়ে রোহিত-কোহলিদের কল্যাণে আশা জেগেছে শিরোপার। স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসটা একটু বেশিই, নিজেদের তৃতীয় ওয়ানডে শিরোপায় চোখ রেখে।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনরেন্দ্র মোদী স্টেডিয়ামেপতাকাভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

চেকপোস্টে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের, প্রতিবাদে সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আসিফ নজরুল ‘মিথ্যা’ বলেছেন, অভিযোগ সালাহউদ্দিন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT