চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলোঅনের শঙ্কায় ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ন ০৮, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

কেনিংটন ওভালের পিচের ছয় মিলিমিটার উচ্চতার সবুজ ঘাসের পিচে প্রথম ইনিংসে ৪৬৯ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। অথচ ভারতের ব্যাটাররা দিতে পারেনি পাল্টা জবাব। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিন শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৫ উইকেটে ১৫১ রান। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৩১৮ রানে পিছিয়ে ভারত। ফলোঅন এড়াতে রোহিত শর্মার দলকে আরও ১১৯ রান করতে হবে।

উদ্বোধনী জুটিতে ৩০ রান তোলার পর রোহিত শর্মা ১৫ রান করে প্যাট কামিন্সের বলে এলবিডব্লিউ হন। শুভমান গিল ১৩ রান করে স্কট বোল্যান্ডের বলে হন বোল্ড। ১৪ রান করে চেতেশ্বর পূজারা হন বোল্ড, বোলার ছিলেন ক্যামেরন গ্রিন। ভারতের স্কোর তখন ৩ উইকেটে ৫০। দলের চাপের মুখে বড় ইনিংস খেলতে ব্যর্থ বিরাট কোহলি। ১৪ রান করেই মিচেল স্টার্কের বলে দ্বিতীয় স্লিপে স্টিভেন স্মিথের তালুবন্দি হন।

পঞ্চম উইকেটে প্রতিরোধের চেষ্টা করেন ১৭ মাস পর টেস্ট খেলতে নামা আজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা। ৭১ রানের জুটি ভাঙেন নাথান লায়ন। স্লিপে থাকা স্মিথের হাতে ক্যাচ দেরা আগে ৫১ বলে ৭ চার ও এক ছক্কায় ৪৮ রান করেন জাদেজা।

উইকেটরক্ষক ব্যাটার শ্রীকার ভরতকে নিয়ে রাহানে দিনের বাকি সময় পার করেন। রাহানে ৭১ বলে ৪টি চারে ২৯ ও ভরত ৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

অজিদের হয়ে স্টার্ক, কামিন্স, বোল্যান্ড, গ্রিন ও লায়ন একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ক্যাঙ্গারুরা ৩ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থাকা স্মিথ এদিন তা আদায় করে নেন।

Reneta

ভারতীয় বোলারদের দিশেহারা করে ছাড়ছিল হেড-স্মিথের জুটি। চতুর্থ উইকেটে তারা ২৮৫ রান যোগ করেন। ভারতকে ম্যাচে ফেরান বোলাররা। ৩ উইকেটে ৩৬১ থেকে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৪০২ রান।

হেড-স্মিথের জুটি ভাঙেন মোহাম্মাদ সিরাজ। ওয়ানডে মেজাজে ব্যাট করা হেড ১৭৪ বলে ২৫ চার ও এক ছক্কায় ১৬৩ রান করে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হয়ে ফেরেন।

ক্যামেরন গ্রিন ৬ রানের বেশি করতে পারেননি। স্মিথ ২৬৮ বলে ১৯ চারে ১২১ রানের ধৈর্যশীল ইনিংস খেলে শার্দূল ঠাকুরের বলে বোল্ড হন। মিচেল স্টার্ককে দারুণ থ্রোয়ে রান আউট করেন বদলি ফিল্ডার অক্ষর প্যাটেল।

অষ্টম উইকেটে ৫১ রানের জুটি গড়ে প্যাট কামিন্সকে নিয়ে প্রতিরোধ গড়েন অ্যালেক্স ক্যারি। ৬৯ বলে ৮ চার ও এক ছক্কায় ক্যারি ৪৮ রান করে রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন। এরপর নাথান লায়ন ও প্যাট কামিন্সের উইকেট তুলে নেন সিরাজ, অলআউট হয় অস্ট্রেলিয়া। কামিন্সের ক্যাচ নেন আজিঙ্কা রাহানে। এ নিয়ে টেস্টে তিনি শততম ক্যাচ নিলেন।

ভারতের পক্ষে সিরাজ ৪টি, শামি ও শার্দূল দুটি এবং জাদেজা একটি উইকেট দখল করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডওভালজাদেজাটেস্ট চ্যাম্পিয়নশিপফাইনালভারতলিড স্পোর্টসসিরাজস্মিথহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুল ও তার পিএসের বিরুদ্ধে দুদকে আবেদন

এপ্রিল ৮, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আগারগাঁও পাসপোর্ট অফিসে বিশেষ অভিযান, ১৪ জন আটক

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা

এপ্রিল ৮, ২০২৬

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT