ক্রিকেট

ওয়ার্নারের আজীবন নিষেধাজ্ঞা উঠে গেল

বিষয়- অধিনায়কত্ব

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার অনুশীলনের জন্য প্রস্তুত হচ্ছেন, ক্যামেরার দিকে তাকিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে অধিনায়কত্ব করার ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ছয় বছর পর তার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এখন আর নেতৃত্ব দেয়ায় কোনো বাধা থাকছে না অজি তারকার।

মাসের শুরুতে তিন সদস্যের স্বাধীন প্যানেলের সামনে উপস্থিত হয়েছিলেন ওয়ার্নার। যেখানে আজীবনের নিষেধাজ্ঞার শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য যাবতীয় মানদণ্ড পূরণ করেন ৩৭ বর্ষী ব্যাটার। তাতে বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের অধিনায়ক হওয়ার পথ খুলে গেল ওয়ার্নারের।

২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে জড়িত ছিলেন ওয়ার্নার। সহ-অধিনায়কের ভূমিকায় ওই টেস্ট খেলা ওয়ার্নার ছিলেন বল টেম্পারিং ঘটনার মূল পরিকল্পনাকারী। যেকারণে সবধরনের ক্রিকেট থেকে তাকে একবছর নিষিদ্ধ করার পাশাপাশি অস্ট্রেলিয়ান ক্রিকেটে নেতৃত্বে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছিল সিএ।

বিষয়:অস্ট্রেলিয়াওয়ার্নারলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসিএ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…