চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে লিডও নিল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ন ০৪, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিডনি টেস্টে আধিপত্য দেখিয়ে চলছেন পেসাররা, তাতে অবশ্য কিছুটা এগিয়ে রয়েছে ভারত। জাসপ্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজরা ধস নামিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। ১৮৫ রান করেও প্রথম ইনিংসে ৪ রানের লিড পেয়েছে টিম ইন্ডিয়া।

সিডনি টেস্টে শুক্রবার টসে জিতে ব্যাটে নামে ভারত। প্রথমদিনেই সব উইকেট হারিয়ে ১৮৫ রানে অলআউট হয় বুমরাহ বাহিনী। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন রিশভ পান্ট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৮১ পর্যন্ত তুলতে পারে স্বাগতিক অস্ট্রেলিয়া।

৩ ওভারে ১ উইকেটে ৯ রান নিয়ে শনিবার দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশনের মধ্যে ৫১ ওভারে ১৮১ রানে অলআউট হয়েছে প্যাট কামিন্সের দল।

মার্নাস লাবুশেনকে ২ রানে সাজঘরের পথ দেখান বুমরাহ। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের নেতৃত্ব পাওয়া পেসার আগেরদিন ২ রানে আউট করেছিলেন উসমান খাজাকে। ক্রিজ আঁকড়ে থাকার চেষ্টায় স্যাম কনস্টাসকে আউট করেন মোহাম্মদ সিরাজ। ৩৮ বলে ৩ চারে ২৩ রানে থামে তার ইনিংস। একই ওভারে ট্র্যাভিস হেডকেও ফেরান সিরাজ। ৩৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন স্টিভেন স্মিথ ও বিউ ওয়েবস্টার। তাদের জুটি বড় করতে দেননি প্রসিধ কৃষ্ণা। ৩৩ রানে আউট হন স্মিথ। মধ্যাহ্ন বিরতির পর চোটে পড়ে আর মাঠে নামেননি বুমরাহ। তার অনুপস্থিতিতে বাকি কাজ সেরে নেন সিরাজ-কৃষ্ণারা।

স্মিথের পর অ্যালেক্স ক্যারিকেও সাজঘরে ফেরান কৃষ্ণা। ৩৬ বলে ২১ রান আসে তার ব্যাট থেকে। অন্যদিকে একপ্রান্ত আগলে রাখা অভিষিক্ত ওয়েবস্টার ১০৫ বলে ৫ চারের মারে ৫৭ রান করে আউট হন। দলের সংগ্রহ তখন ৯ উইকেট হারিয়ে ১৬৬। শেষ উইকেটে নাথান লায়ান ও স্কট বোল্যান্ড মিলে আরও ১৫ রান যোগ করেন।

Reneta

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন সিরাজ ও কৃষ্ণা। দুটি করে উইকেট শিকার করেন নিতীশ কুমার রেড্ডি ও বুমরাহ।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সপান্টবুমরাহবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতলিড স্পোর্টসসিডনি টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT