চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিস্থিতি’ বুঝেই খেলেন পান্ট, আউটের ধরন নিয়ে বিতর্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে খুব বেশি ছন্দে নেই রিশভ পান্ট। সিরিজ জুড়ে একের পর এক বাজে শট খেলেছেন ২৭ বর্ষী তারকা। সিডনি টেস্টেও আউট হয়েছেন বাজে শট খেলে। ব্যাটে আলো ছড়াতে না পারলেও পান্টের ভাষ্য, পরিস্থিতি বুঝেই তিনি খেলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পান্টের ইনিংসগুলো- ৩৭, ১, ২১, ২৮, ৯, ২৮ ও ৩০ রানের। সিডনিতে ৯৮ বলে ৪০ রান করে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দলের সর্বোচ্চ রানও এটি। কিন্তু ৫৭ রানে ৩ উইকেট হারানোর পরও বাজে শট খেলতে দেখা গেছে তাকে। ইনিংসের মাঝেও খেলেছেন কয়েকটি অযথা শট। মেলবোর্নেও একই ঘটনা ঘটেছিল। উইকেটে টিকে গিয়েও ১০৪ বলে ৩০ রান সাজঘরে ফেরেন।

হেডকে পুল করতে গিয়ে আউট হয়েছিলেন পান্ট। সেই শট দেখে সুনীল গাভাস্কার ‘স্টুপিড’ বলেছিলেন। তবে পান্টের দাবি, পরিস্থিতি বুঝেই তিনি আক্রমণ করেন। ‘আক্রমণ করার জন্য নির্দিষ্ট সময় রয়েছে। সেই ভাবনাটা ভিতর থেকে আসে। আমি আগে থেকে ঠিক করে রাখতে পারি না যে এভাবেই খেলব। যে দিন ম্যাচের পরিস্থিতি যেমন থাকবে, সেই অনুযায়ী খেলব।’

‘এই ইনিংসে আমি এমন মানসিকতা নিয়ে নামিনি, যে চালিয়ে খেলতে হবে। কারণ যে পরিস্থিতিতে আমরা ছিলাম এবং উইকেট যেভাবে আচরণ করছিল তাতে চালিয়ে খেলার সুযোগ ছিল না। কখনও কখনও ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে হয়। আমরা জানতাম আর একটা উইকেট হারালে আরও হয়তো ২/৩টি উইকেট পড়ে যাবে। তাই নিজেকে নিয়ন্ত্রণে রেখে খেলেছি।’

‘যেভাবে ক্রিকেট খেলে এসেছেন সেভাবেই খেলাটা খুব স্বাভাবিক। কিন্তু রোজই নিজেকে উন্নত করতে হয়। আমার মতে, ক্রিকেট খেলার নির্দিষ্ট একটা ধরন থাকা উচিত নয়। তবে যে খেলাটা স্বাভাবিকভাবে আসে, তাকেও ভুলে যাওয়া চলবে না।’

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াগাভাস্কারপান্টবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতমেলবোর্ন টেস্টেলিড স্পোর্টসসিডনি টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT