চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে মেসি-মার্টিনেজদের ঘিরে যা যা ঘটছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ন ১৩, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ জয়ের পর দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এবার খেলতে এসেছে এশিয়ায়। সফরে লিওনেল মেসি-ডি মারিয়ারা খেলবেন আরও দুটি প্রীতি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমটি খেলতে বিশ্বকাপজয়ী দলটি আছে চীনের রাজধানী বেইজিংয়ে। সেখানে চ্যাম্পিয়নদের দেখতে নেমেছে সমর্থকদের ঢল। একপর্যায়ে হোটেলেই আটকা পড়ে যান মেসি-মার্টিনেজ-স্কালোনি।

বৃহস্পতিবার বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিশ্বজয়ী আর্জেন্টিনা। ম্যাচ সামনে রেখে শনিবার চীনে পৌঁছায় মেসিবাহিনী। এরপর থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছে লিওনেল স্কালোনির দল। যেখানেই যাচ্ছে উপচে পড়ছে সমর্থকদল।

হোটেলে উঠে বিপাকেই পড়তে হয়েছে মেসিদের। সমর্থকদের উপচে পড়া ভিড়ে হোটেলে আটকা পড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। রোববার সেজন্য মেসিদের অনুশীলনে যেতেও বিলম্ব হয়। চীনা সংবাদমাধ্যম জানাচ্ছে, পুলিশের সহযোগিতায় সমর্থকদের সরানো হয়। বিভিন্ন ছবি এবং ভিডিওতে দেখা যায়, শেষ পর্যন্ত আলবিসেলেস্তে দলটি রোববার রাতে অনুশীলন করতে পারে।

মেসিকে দেখতে আরেক কাণ্ড ঘটিয়েছেন এক ভক্ত। বিলাসবহুল টিম হোটেলে ১৪০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দেড় লাখ টাকারও বেশি, সেই অর্থে কক্ষ ভাড়া নিয়েছেন মেসির সেই সমর্থক।

চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ হাজার দর্শকের সামনে খেলবেন আর্জেন্টিনা। খেলা দেখার টিকিট ৬৭০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭২ হাজার টাকায় বিক্রি করা হলেও শেষ হতে সময় লেগেছে মাত্র ২০ মিনিট।

Reneta

১৯ জুন ইন্দোনেশিয়ার গেলোরা বুং স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলতে স্বাগতিকদের মাঠে নামবে আর্জেন্টিনা।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআর্জেন্টিনাইন্দোনেশিয়াকাতার বিশ্বকাপ-২০২৩চীনডি মারিয়ামার্টিনেজমেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাঙ্ক ফুড কি সিগারেটের মতোই ক্ষতিকর, যা বলছে গবেষণা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

২০২৬ সালের হজের ভিসা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT