চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাজমায় স্টেরয়েডের চেয়ে অ্যাস্ট্রাজেনেকার ইনজেকশন কার্যকরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A

অ্যাজমা বা হাঁপানির চিকিৎসায় নতুন গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা। এতে দেখা গেছে, এ রোগের চিকিৎসায় মুখে খাবারযোগ্য ওষুধ স্টেরয়েডের চেয়ে অ্যাস্ট্রাজেনেকার ফ্যাসেনরা ইনজেকশন বেশি কার্যকর।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার ফ্যাসেনরা ইনজেকশনে এ রোগের চিকিৎসার প্রয়োজনীয়তা আরও ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনে। ৫০ বছর ধরে এ চিকিৎসার জন্য স্টেরয়েড ব্যবহৃত হয়ে আসছে। বুধবার এ গবেষণা প্রকাশিত হয়েছে।

‘ফ্যাসেনরা’ নামের এ ইনজেকশন ইওসিনোফিলিক অ্যাজমার চিকিৎসায় ২০১৭ সালে প্রথম অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলো এ অনুমোদন দিয়েছিল। এ ধরনের ওষুধ ফুসফুসের প্রদাহের সঙ্গে সংশ্লিষ্ট শ্বেত রক্তকণিকা লক্ষ্য করে প্রয়োগ করা হয়।

কিংস কলেজ লন্ডনের গবেষকরা নতুন এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। অ্যাজমা উচ্চঝুঁকিতে থাকা ১৫৮ রোগীর ওপর তারা এ গবেষণা চালিয়েছেন।

এতে দেখা গেছে, অ্যাজমার আক্রমণকালে ফ্যাসেনরা মুখে খাবার উপযোগী ‘কর্টিকোস্টেরয়েড প্রিডনিসোলোন’ চেয়ে বেশি কার্যকর। গবেষকরা জানিয়েছেন, প্রিডনিসোলোনের মতো স্টেরয়েড ফুসফুসের প্রদাহ কমাতে পারে। তবে এর ফলে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

Reneta

গবেষণায় আরও দেখা গেছে, তীব্র অ্যাজমায় এটির প্রয়োগে ২৮ দিন পর শ্বাসকষ্টের উপসর্গ অনেকাংশ কমে গেছে। প্রিডনিসোলোন দিয়ে চিকিৎসা শুরুর ৯০ দিন পরও সুস্থ না হওয়া ব্যক্তিদের তুলনায় চার ভাগ কম সুস্থ না হওয়া ব্যক্তি পাওয়া গেছে ফ্যাসেনরা গ্রহণকারীদের মধ্যে।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাজমা চিকিৎসাঅ্যাস্ট্রাজেনেকাওষুধ স্টেরয়েডফ্যাসেনরা ইনজেকশন
শেয়ারTweetPin

সর্বশেষ

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT