চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনার মূলনীতি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ন ০২, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন: জনগণের চাহিদা পূরণের মাধ্যমে অনেকের উপকার হতে পারে এরকম প্রকল্প গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাই আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

শনিবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর আয়োজনে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ ‘সংস্কার ও টেকসই উন্নয়নের সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ’- শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেশটা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অন্য সরকারের পার্থক্য হল- অন্য সরকারকে ক্ষমতায় যেতে হয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। মৌলিক পার্থক্য এই সরকার কায়েমি স্বার্থের ওপর দায়বদ্ধ নয়। এই সরকারের দায়বদ্ধতা জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি। তাই সকল সংস্কার ও কাজ তাদের কথা মাথায় রেখে করছেন বলে উপদেষ্টা জানান।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, জনগণের টাকা জনগণের স্বার্থে ব্যবহারের কথা মাথায় রাখতে হবে। সরকার একটি আমানত, ব্যক্তি স্বার্থ, বন্ধু-বান্ধব ও আত্মীয়তার স্বার্থের বাইরে গিয়ে এই আমানতকে রক্ষা করতে হবে।

সংস্কার সম্পর্কে তিনি বলেন, সংস্কার প্রধানত দুই প্রকার। প্রথম হলো- নীতির সংস্কার। পূর্বের সরকারের দুর্নীতির কাঠামো সম্পূর্ণরূপে ভেঙ্গে ফেলা হয়েছে। ২০১০ সালের আইন স্থগিত এবং ৩৪ক ধারা বাতিল করে এখন থেকে গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করা হবে। অপরদিকে প্রাতিষ্ঠানিক সংস্কারের আওতায় মেট্রোরেলের নীতিমালার শর্ত- এমডি হতে হবে সরকারের প্রাক্তন সচিব। এই শর্ত বাদ দেওয়া হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের এমডি পদে বুয়েটের অধ্যাপককে নিয়োগ দেওয়া হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, প্রকল্পের মেয়াদ ও ব্যয় কোনটাই বাড়ানো হবে না। টেন্ডারের ক্ষেত্রে প্রকৃত প্রতিযোগিতা কিভাবে সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। যতটা সম্ভব দুর্নীতি কমিয়ে জনআকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা।

Reneta

সেমিনারে স্বাগত ভাষণ দেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর একেএম আতিকুর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হক। এছাড়াও প্যানেলিস্টদের আলোচনায় অংশগ্রহণ করেন ড. মোঃ শামসুল হক, অধ্যাপক, পুরকৌশল বিভাগ, বুয়েট; ড. শর্মিন্দ নীলর্মি, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি); জনাব মেহেদী এইচ ইমন, প্রধান আন্তর্জাতিক পরিবেশ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্রিজ নির্মাণ প্রকল্প; উমামা ফাতেমা, সমন্বয়ক, ৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়; মোঃ মাহিন সরকার, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ সারদার শাহদাত আলী, মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে ও মোঃ কেং চাংলিয়াং, সিইএবির প্রধান উপদেষ্টা।

Jui  Banner Campaign
ট্যাগ: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়মুহাম্মদ ফাওজুল কবির খানরেলপথ মন্ত্রণালয়সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মূল্যস্ফীতি মোকাবিলায় অপরিবর্তিত সুদহার, কড়াকড়ি নীতি বহাল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সম্ভাবনাময় ভোলার সরিষা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT