চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ন ২২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলেতে ভারতে যাবে না বাংলাদেশ। নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে আইসিসি বিশাল মিস করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে, ২০ কোটি মানুষের দেশকে এভাবে উপেক্ষা করা হতাশাজনক।

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পরিস্কার জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিশ্বকাপ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিসিবি, বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার এবং জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কদের সাথে বৈঠক করেন আসিফ নজরুল। সমন্বিতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি জানান আসিফ নজরুল।

পরে সংবাদমাধ্যমে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। জানান, বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে আছেন তারা। তবে ভারতে নয় শ্রীলঙ্কায়, এজন্য শেষঅবধি চেষ্টা চালিয়ে যাবে বোর্ড।

বিসিবি সভাপতি বলেন,‘বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে, তখন প্রায় ২০ কোটি মানুষের দেশকে এভাবে উপেক্ষা করা হতাশাজনক। বাংলাদেশের মতো একটা ক্রিকেটপ্রেমী দেশ বিশ্বকাপে খেলতে না পারলে আইসিসি একটা বিশাল মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে অলিম্পিকে যাচ্ছে এবং ভারত কমনওয়েলথ গেমসের হোস্ট হতে বিড করছে, সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেটপ্রেমী দেশ যদি না যায়, এটা আয়োজক দেশের জন্য সেটা একটা ব্যর্থতা।’

এখনও বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন আমিনুল। বলেছেন, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাবো। এখনও হাল ছেড়ে দিচ্ছি না। আজকে আবার যোগাযোগ করবো আরো কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও প্রস্তুত, আমাদের দল প্রস্তুত আছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিআমিনুলআমিনুল ইসলাম বুলবুলআসিফ নজরুলটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT