চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে প্রস্তুত আসিফ মাহমুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

লম্বা সময় ধরে জাতীয় দলের আশে পাশে নেই সাকিব আল হাসান। গত কয়েক দিন ধরেই টাইগার কিংবদন্তিকে দলে ফেরানোর বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে নতুন ইস্যুতে জড়িত হল সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। সাকিবের কয়েকজন ভক্ত দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে অভিযোগ দাখিল করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এই প্রেক্ষিতে আসিফ জানালেন, সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি তিনি।

শুক্রবার রাজধানীর শ্যামপুরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিল শেষে এ বিষয়ে কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘আমি সরকারের দায়িত্বে থাকাকালীন জুলাই গণ-অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং শেখ হাসিনাকে এন্ডোর্স করার কারণে বলেছিলাম ও সিদ্ধান্ত নিয়েছিলাম, সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার তার নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, তাহলে সেটার জন্য আমার শাস্তি হলেও কোনো সমস্যা নেই। আসলে খুবই হাস্যকর হয়ে যাচ্ছে বিষয়গুলো।

‘সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার কারণে তার ভক্তরা গিয়ে ১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করল এবং গতকালকে সারাদিন সেটা নিয়ে সব মোটামুটি মিডিয়ায় এক ধরনের মিডিয়া ট্রায়াল চলল, এটা হতাশাজনক।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমার জানামতে দুদকে অভিযোগ দেওয়ার প্রক্রিয়াটা খুবই সহজ, যে কেউ গিয়ে অভিযোগ দিয়ে আসতে পারে। কিন্তু তারপরেও তাদেরকে কেন সেখানে মব তৈরি করতে হলো এভাবে লোকবল নিয়ে। আমার ধারণা, এর পেছনে কোনো ধরনের উস্কানি অথবা ইন্ধন আছে। এই ধরণের হাস্যাকর অভিযোগ ছাড়া যদি কোনো সুস্পষ্ট কারো অভিযোগ থাকে, আমি মনে করি সেটা সে করতে পারে। এটা গণতান্ত্রিক দেশে সবার সে অধিকার আছে। কারো যদি আমার থেকে কোনো কিছু জানার থাকে, আমি সেটাও স্পষ্টভাবে… এখানে গোপনীয়তার কিছু নেই, সেটা স্পষ্টভাবে বলার জন্য প্রস্তুত আছি এবং সহযোগিতা করতে প্রস্তুত আছি।’

দুদক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। পরে তারা অভিযোগ জমা দেয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আসিফ মাহমুদএনসিপিদুদকদুর্নীতিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে প্রস্তুত আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সাকিবের ব্যাপারে সবশেষ যা জানালেন ফারুক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বইমেলায় আসছে রকিবুল ইসলাম মুকুলের রোমান্টিক প্যারাসাইকোলজি ‘মনামী’

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে: অর্থমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটে নয়, বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT