চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের বিপক্ষে লাহোরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ন ১৯, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সদ্যই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। একমাত্র টেস্ট ও দুই টি-টুয়েন্টির সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে সাকিব-লিটনদের। সেই আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়া কাপ মিশন শুরু করবে লাল-সবুজের দল।

এশিয়া কাপের চূড়ান্ত সূচি এখনও প্রকাশ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। খসড়া সূচি অনুযায়ী আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে নবী-রশিদদের মুখোমুখি হবে টিম টাইগার্স। বছরের শেষদিকে ভারতের মাটিতে বসতে চলা বিশ্বকাপেও আফগানদের বিপক্ষেই মিশন শুরু করবে বাংলাদেশ।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এবার ৫০ ওভারের ফরম্যাটে হবে এশিয়া কাপ। ৬ দলের অংশগ্রহণে মোট ম্যাচ ১৩টি। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। ‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

গ্রুপপর্বে প্রতিটি দল বাকি দুদেশের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি দল উঠবে সুপার ফোর রাউন্ডে। একটি করে দল প্রথম রাউন্ড শেষে বাদ পড়বে। সুপার ফোরে একে অপরের মুখোমুখি হবে প্রতিটি দল। সেরা দুদল পাবে ফাইনালের টিকিট।

এরমধ্যে সুপার ফোর রাউন্ড ও ফাইনাল হবে শ্রীলঙ্কায়। গ্রুপপর্বে ভারতের দুই ম্যাচ বাদে বাকি ৪টি হবে পাকিস্তানে। বাকি ৯ ম্যাচ শ্রীলঙ্কায়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মঙ্গলবার নিশ্চিত করেছে, বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় লাহোরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করবে এবং ট্রফি উন্মোচন করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপএসিসিপাকিস্তানপিসিবিবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT