চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজের প্রথম দিনে ভাঙলো ‘১৩৭’ বছরের রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

রোমাঞ্চ নিয়ে শুরু হয়েছে ২০২৫-২৬ সালে অ্যাশেজ টেস্ট সিরিজ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে উইকেট পতনে ১৩৭ বছরের রেকর্ড ভেঙেছে। বোলারদের দাপুটে দিনে প্রথম দিনে দুই দলের ১৯ উইকেটের পতন দেখেছে ক্রিকেটবিশ্ব। অ্যাশেজের প্রথম দিনে উইকেট পতনে আগের রেকর্ডটি ছিল ১৮ উইকেটের। 

অ্যাশেজের প্রথম দিনে এর আগে লর্ডসে ১৮৮৮ সালে শুরুর দিনে ১৮ উইকেট হারিয়ে বসে দুই দল। এখন সিরিজটি পাঁচ ম্যাচের হলেও তখন সেই সিরিজটি ছিল তিন ম্যাচের। প্রথম ম্যাচে সেবার ইংলিশদের বিপক্ষে ম্যাচটি ৬১ রানে জয় নিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচ ইনিংস ব্যবধানে হারে সফরকারী অস্ট্রেলিয়া।

পার্থে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ইংলিশদের ব্যাটিংয়ে ধস নামান গতিদানব মিচেল স্টার্ক। একাই সফরকারীদের ৭ ব্যাটারকে পকেটে পুরেন। অস্ট্রেলিয়ার পতনে নেতৃত্ব দেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। অজিদের পাঁচ উইকেট নিয়েছেন তিনি।

অ্যাশেজের শুরুর দিন দুদল মিলে খেলেছে ৭১.৫ ওভার। প্রথম ইনিংসে ৩২.৫ ওভার খেলে গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। অজিরা ব্যাটে নেমে একটু বেশি ৩৯ ওভার খেলে হারিয়ে বসেছে ৯ উইকেট। যখন প্রথম দিনের খেলা শেষ করেন আম্পায়ার তখনও ১ উইকেট হাতে রেখে ৪৯ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।

ইংলিশ অলরাউন্ডার ব্রাইডন কার্স অধিনায়ক স্টোকসের পারফরম্যান্সের ভূয়সী প্রসংসায় মেতেছেন। তিনি বলেছেন, ‘চা বিরতির আগে আমরা ৪৫-৫০ মিনিট পেয়েছি। স্টোকস যা আরও সহজ করে দিয়েছে। তখন নতুন বলও ছিল। গতি আর বাউন্স ছিলে মিলেমিশে একাকার হয়েছে।’

‘অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়েছেন স্টোকস। এ কীর্তি তার ক্যারিয়ারে মোট ছয়বার। তার শক্তিমত্তা ও খেলোয়াড়ি সুলভ মনোভাব যা বাকী সবাইকে প্রভাবিত করে। তিনি একজন সত্যিকারের দল নেতা।’

Reneta

শুরুর দিন বাজিমাত দেখানো ওজি পেসার মিচেল স্টার্কের ১২.৫ ওভারে ৫৮ রানে ৭ উইকেট ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। অ্যাশেজে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। অ্যাশেজে মোট ১০৪ উইকেট এখন তার। ইংলিশদের বিপক্ষে এ শতাব্দীতে ১০০ উইকেট নেয়া বোলার এখন স্টার্ক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৫-২৬ অ্যাশেজঅস্ট্রেলিয়াইংল্যান্ডপার্থ টেস্টব্রাইডন কার্সলিড স্পোর্টসস্টার্কস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ১২ জনের মৃত্যু

মার্চ ১২, ২০২৬

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপির সংবর্ধনা

মার্চ ১২, ২০২৬

নেসকোর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

মার্চ ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের ইফতার মাহফিল

মার্চ ১২, ২০২৬

গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের অংশীদারিত্ব, সমঝোতা স্মারক সই

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT