চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণধর্ষণ ও হত্যার ঘটনায় মমতার পদত্যাগ চাইলেন আশা দেবী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ন ১৮, আগস্ট ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কলকাতায় আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসককে গণধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনা সামাল দিতে ব্যার্থ হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন ২০১২ সালে চলন্ত বাসে গণধর্ষণ ও খুনের শিকার নির্ভয়ার মা আশা দেবী।

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, আশা দেবী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন। মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওযার চেষ্টা করছেন তিনি।

আশা দেবী বলেন, তিনি (মমতা বন্দোপাধ্যায়) নিজে একজন নারী। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় দোষীদের বিরুদ্ধে তার কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

আশা দেবী আরও বলেন, যতক্ষণ না কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলো ধর্ষকদের জন্য আদালতের কাছ থেকে দ্রুত শাস্তি চাওয়ার বিষয়ে গুরুতর না হয়, ততক্ষণ দেশের বিভিন্ন অংশে প্রতিদিন এই ধরনের বর্বরতা ঘটতে থাকবে।

আশা দেবী বলেন, কলকাতার মেডিকেল কলেজে মেয়েরাই যেখানে নিরাপদ নয় এবং তাদের বিরুদ্ধে এই ধরনের বর্বরতা করা হয়, তখন দেশের নারীদের নিরাপত্তার অবস্থা বোঝাই যাচ্ছে।

গত ৯ আগস্ট আরজি করের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার করা হয় এক নারী চিকিৎসকের মরদেহ। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।

Jui  Banner Campaign
ট্যাগ: আশা দেবীগণধর্ষণপদত্যাগ দাবিমমতা বন্দোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT