চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিথিলাকে কেন্দ্র করেই এই সিনেমা: অরুণ চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ন ১৩, অক্টোবর ২০২১
বিনোদন
A A

গুণী নির্মাতা অরুণ চৌধুরী নিজের তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’র শুটিং শুরু করেছেন। এরইমধ্যে চারদিন শুটিংও সেরেছেন। সিনেমায় কারা থাকছেন, এতোদিন বিষয়টি না জানালেও বুধবার (১৩ অক্টোবর) নির্মাতা জানালেন, এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা।

অরুণ চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমিতো সব সময় নারী প্রধান গল্প বলি। প্রথম ছবি ‘আলতা বানু’ নারী প্রধান, সেখানে মম ছিলেন কেন্দ্রীয় চরিত্রে, দ্বিতীয় ছবি ‘মায়াবতী’, এটিও নারী প্রধান গল্প। যেখানে মূল চরিত্রে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। আর তৃতীয়টিও নারী প্রধান গল্প, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।’

অরুণ চৌধুরী জানান, ‘জলে জ্বলে তারা’ সিনেমার চার দিনের শুটিং শেষ। এই অংশটুকুতে আমরা মিথিলার ছোটবেলার শুটিং সেরেছি। শুক্রবার (১৫ অক্টোবর) থেকে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় হবে বাকি অংশের শুটি।

নির্মাতা জানান, শুক্রবার থেকে সেখানে শুটিং শুরু হয়ে ক্যামেরা ক্লোজিং পর্যন্ত চলবে।

সিনেমায় মিথিলার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এফএস নাঈমকে। এছাড়াও সিনেমায় আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম প্রমুখ।

সরকারি অনুদানে নির্মিতব্য এই সিনেমার গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অরুণ চৌধুরীআজাদ আবুল কালামআলতা বানুআলতাবানুতিশানারীফজলুর রহমান বাবুমমমিথিলারাফিয়াত রশিদ মিথিলালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমিতে ‘চিলেকোঠায় চিরকুট’এর আবৃত্তি আয়োজন

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহীতে হামের সংক্রমণে শিশুর মৃত্যু

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৪ জেলায় জেলা পরিষদ প্রশাসক নিয়োগ

মার্চ ৩১, ২০২৬

পর্দায় ‘চিত্রা‘র রাজত্ব, অভিভূত সাবিলা

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT