চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ বছর পর আম্মার হাত ধরে হলে যাবো: অরণ্য আনোয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ন ১৪, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

দেশের গুণী নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার প্রথমবারের মতো সিনেমা বানালেন। ‘মা’ শিরোনামে এই সিনেমায় তিনি কেন্দ্রীয় চরিত্রে নায়িকা পরীমনিকে নিয়েছেন। আগামী মা দিবসকে কেন্দ্র করে ১৯ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তার আগে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ছবিটির বিহাইন্ড দ্য সিন প্রকাশ করেছেন। এরইমধ্যে এসেছে ‘মা’ ছবির ট্রেলারও। এমন শিরোনামে সিনেমা নির্মাণের পেছনে নির্মাতার বক্তব্য এবং তাকে ঘিরে অন্য শিল্পী-নির্মাতাদের মন্তব্যও দেখা গেছে।

নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘শুরু থেকেই আমি চেয়েছি ছবিটি মা দিবসেই মুক্তি পাক। পৃথিবীর সকল মায়ের প্রতি উৎসর্গ করে নির্মিত সিনেমা। এর গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প।

এদিকে, প্রথম সিনেমা মুক্তির দিন যত ঘনিয়ে আসছে নির্মাতা বারবার আবেগঘন হয়ে পড়ছেন। নিজের মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে অরণ্য আনোয়ার লিখেছেন, ‘আম্মা এখন ৯৬ বছরের উদ্যমী নারী। আমি তাকে বৃদ্ধা বলতে রাজী নই। কারণ, এখনও তিনি ঘরের সব কাজ করেন। বই পড়েন। নামাজ আদায় করেন। কোরআন পড়েন।’

স্মৃতির ঝাঁপি খুলে বিখ্যাত নূরুল হুদা সিরিজের নাটকের এই নির্মাতা বলেন, ‘যতদূর মনে পড়ে আমরা সপরিবারে (ভাই, বোন, বাবা-মা) একসঙ্গে বলাকা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছিলাম ‘ঘর সংসার’। সেটা আনুমানিক চল্লিশ বছর আগের কথা। চল্লিশ বছর পর আবার আম্মাকে নিয়ে হলে সিনেমা দেখবো। চল্লিশ বছর আগে আমি আম্মার হাত ধরে হলে গিয়েছিলাম। চল্লিশ বছর পরও আমি আম্মার হাত ধরেই হলে যেতে চাই।’

ব্যক্তিগত অনুভূতির কথা উল্লেখ করে নির্মাতা বলেন, ‘আগামী ১৯ মে। আমাদের সিনেমা ‘মা’ মুক্তি পাবে। ভীষণভাবে মিস করবো বড় আপা, বড় দুলাভাই আর মেঝ দুলাভাইকে। তারা আজ পরপারে।’

Reneta

পরীমনি ছাড়াও মা সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অরণ্য আনোয়ারআজাদ আবুল কালামপরীমনিফারজানা ছবিমারেবেনা করিম জুঁইলাবণ্যলিড বিনোদনশাহাদাত হোসেনশিল্পী সরকার অপুসাজু খাদেমসেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

নদীতে ডুবে যাওয়া বাস উদ্ধারে অভিযান চলছে, তদন্ত কমিটি গঠন

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT