চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক টাকা পারিশ্রমিক’ ও ‘প্লট বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শুভ

দীর্ঘ বিরতির পর বড়পর্দায় আরিফিন শুভ, ঈদে আসছে ‘নীলচক্র’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ন ৩০, মে ২০২৫
বিনোদন
A A

চিত্রনায়ক আরিফিন শুভ শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। তিনি আগেই জানিয়েছেন, প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল তাকে একাধিকবার অডিশনের মাধ্যমে ওই ছবিতে যুক্ত করেছিলেন।

নতুন করে যদি কোনো নির্মাতা মেজর জিয়াউর রহমানের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন তাতেও আপত্তি নেই এই অভিনেতার।

সম্প্রতি দেশের গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ ইচ্ছা প্রকাশ করে শুভ বলেন, আমি একজন অভিনয়শিল্পী। আমার কাজ পর্দায় চরিত্রকে নিজের অভিনয় গুণ দিয়ে জীবন্ত করে তোলা। ‘মুজিব’ ছবিতে অভিনয় করেছি। বেন কিংসলে মহাত্মা গান্ধীর চরিত্র করেছেন, মরগান ফ্রিম্যান আর ইদ্রিস এলবা নেলসন ম্যান্ডেলার ভূমিকায় অভিনয় করেছেন। তার মানে কি তারা ওই গোষ্ঠীর প্রতিনিধি হয়ে গেছেন? তাহলে আমার ক্ষেত্রে এ প্রশ্নটাই বা আসে কেন? আমি একজন অভিনেতা। আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যেকোনও চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে, আমি বরাবরই প্রস্তুত।

শুভ আরও বলেন, আমাকে চরিত্রটির জন্য গুণী প্রযোজক, পরিচালকরা মানানসই বলে মনে করলে আমি অবশ্যই এ চরিত্র বাস্তবে রূপ দিতে আগ্রহী। কারণ আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই। আমি শুধু অভিনয় বুঝি, আর সেটাই মনোযোগ দিয়ে করতে চাই।

‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও পূর্বাচলের প্লট প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ অভিনেতা বলেন, নানাভাবে এ ইস্যু নিয়ে অনেকে আমার সমালোচনা করেন। তাদের উদ্দেশে আমার প্রশ্ন, ‘শিল্পী’ কোটায় আমার আগে এ পর্যন্ত ১৫১ জন প্লট পেয়েছেন। তাদের মধ্যে তো কেউ ‘মুজিব’ সিনেমায় ছিলেন না। কেউ এক টাকা পারিশ্রমিক নেননি। তাহলে তারা কীভাবে পেলেন?

বিষয়টির ব্যাখ্যা দিয়ে শুভ বলেন, আমি নিয়ম মেনে আবেদন করেছি। সরকারের কাছে নির্ধারিত অর্থ জমা দিয়েছি, বাকিরাও ঠিক একইভাবে পেয়েছেন। কিন্তু আমার ক্ষেত্রে গল্পটা আলাদা করে বলা হচ্ছে। ‘মুজিব’ সিনেমায় এক টাকার পারিশ্রমিক আর পূর্বাচলের জমি এক সুতায় গেঁথে মুখরোচক গল্প তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা উচিত নয়।

Reneta

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার পর্দায় ফিরছেন আরিফিন শুভ। এবারের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘নীলচক্র’। এ সিনেমায় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে শুভকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আরিফিন শুভজিয়ানীলচক্রপ্লট বিতর্কবায়োপিকমুজিবমেজর জিয়ালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT