চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিচ্ছু করি না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ন ০৫, মে ২০২৫
বিনোদন
A A

ঢাকাই সিনেমার তারকা অভিনেতা আরিফিন শুভ এখন ব্যস্ত মুম্বাইতে। নিজের প্রথম হিন্দি ওয়েব সিরিজের কাজে। ‘জ্যাজ সিটি’ শিরোনামে সনি লিভের সিরিজটি পরিচালনা করছে আলোচিত ‘জুবিলি’ সিরিজের স্রষ্টা সৌমিক সেন। এই কাজ শেষ না হতেই শিডিউল জটিলতায় কলকাতার পরিচালক রাহুল মুখার্জির রোম্যান্টিক ‘মন মানে না’ সিনেমার কাজ ফিরিয়েছেন ঢাকাই সিনেমার এই নায়ক।

সম্প্রতি কলকাতায় এসে সেখাকার দৈনিক আনন্দবাজারকে সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আরিফিন শুভ। সবশেষ শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছিলেন এই নায়ক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাম্প্রতিককালে এই সিনেমার জন্য সমস্যায় পড়তে হয়েছে শুভকে?

আনন্দবাজারকে আরিফিন শুভ এই বিষয়ে খোলাখুলি কথা বলছেন। শুভ বলেন,‘‘পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনও অভ্যুত্থান হয়েছে, তার সঙ্গে কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গিয়েছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। কোনও ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তা হলে কলকাতার এই কাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না। আমার আগামী ছবি ‘নীলচক্র’ রিলিজ করবে সামনে। তার পর ‘নূর’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’ রয়েছে। আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি, যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা হয়ে ওঠা। আর আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেব। কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা, এমন তো নয়। আশা করি আমি সবটা বোঝাতে পেরেছি।’’

সেই সাক্ষাৎকারে আরিফিন শুভ কথা বলেছেন নিজের বিচ্ছেদ নিয়েও। শুভর ভাষ্য, “বাইরের আলোচনা আমার উপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না। এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। অভিনয় জগতে থাকার জন্য আমাদের নিয়ে মুখরোচক খবর হয়, কী আর করা যাবে। ছ’বছর ধরে আমি ফেসবুক থেকে দূরে। একটা পেজ রয়েছে, যেটা আমার টিম চালায়। ফেসবুক কেমন যেন একটা হেট মেশিনে পরিণত হয়েছে। লোকে নিজের জীবনে এতটাই বীতশ্রদ্ধ যে, অন্যের নিন্দা করে শান্তি পায়। ব্যাপার হল, যারা আমাকে নিয়ে কথা বলছে, তারা আমার জীবনটা কাটাচ্ছে না। আমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি কিচ্ছু জানে না। তা হলে সে আমাকে নিয়ে কথা বলার কে? বললেই বা আমি শুনব কেন?”

কদিন আগেই ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের মাধ্যমে শুভ ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন প্রেক্ষাগৃহে আসছেন তিনি। আসন্ন ঈদুল আযহায় ‘নীলচক্র’ নিয়ে তাণ্ডব, ইনসাফের মুখোমুখি হবেন এই নায়ক। মিঠু খান পরিচালিত এই সিনেমায় মূখ্য চরিত্রে শুভ ছাড়াও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। -আনন্দবাজার

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভওয়েব সিরিজখালেদা আক্তার কল্পনাজ্যাজ সিটিঠিকানা বাংলাদেশনীলচক্রপ্রিয়ন্তী ঊর্বীমন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবুমাসুম রেজওয়ানলিড বিনোদনশাহেদ আলীশিরীন আলমসিনেমাহিন্দি ওয়েব সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ খেলা হচ্ছে না নেইমারের, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

মার্চ ২৩, ২০২৬

আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত অন্তত ৩০

মার্চ ২৩, ২০২৬

‘গঠনমূলক আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

তেল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড

মার্চ ২৩, ২০২৬

স্বর্ণ-রূপার বাজারে ধস, কয়েক ঘণ্টায় উধাও ২ ট্রিলিয়ন ডলার

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT