ফুটবল

ব্রাজিলের পুলিশ মারতে বেশি মনোযোগী: মেসি

আর্জেন্টিনা ফুটবল তারকা মেসি দর্শকদের সঙ্গে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলাধুলার মাঠে দর্শকদের সঙ্গে মেসির সাক্ষাৎ ও উত্তেজনাপূর্ণ মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

এস্তাদিও মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার আগে দুদলের সমর্থকদের মধ্যে শুরু হয় মারামারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুদলের সমর্থকদেরই লাঠিপেটা করে পুলিশ। তবে ব্রাজিলের পুলিশের আচরণের কড়া সমালোচনা করেছেন লিওনেল মেসি।

ম্যাচ শেষে গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষকে মারছে। আমাদের পরিবারের কিছু সদস্যও সেখানে উপস্থিত ছিল। কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও ব্রাজিলের পুলিশ একই কাজ করেছিল। মাঠের খেলার চেয়ে এসবেই তাদের বেশি মনোযোগ থাকে।’

এক পর্যায়ে মেসি পুরো দল নিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে অবশ্য সিদ্ধান্ত পাল্টে আর্জেন্টিনা দল খেলার সিদ্ধান্ত নেন।

পুনরায় মাঠে ফেরা প্রসঙ্গে বিশ্বকাপজয়ী এলএম টেনের ভাষ্য, ‘আমরা একটা পরিবার। পরিস্থিতি শান্ত করার জন্য আমরা খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জয়টিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করার পাশাপাশি আর্জেন্টিনাকে দমন করার অভিযোগও তোলেন মেসি। বললেন, ‘আজ রাতে আমরা ইতিহাস তৈরি করেছি। তবে এটা বলা গুরুত্বপূর্ণ যে, যা ঘটেছে সেটি আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলিয়ানদের দমন হিসেবে চিহ্নিত হবে। এটা মেনে নেয়া যায় না। এমন আচরণ পাগলামি। মারামারি অবিলম্বে বন্ধ করা উচিৎ ছিল।’

সুপার ক্লাসিকো শুরুর আগেই গ্যালারিতে দুদলের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়ে। তাতে খেলা শুরু হতেও আধা ঘণ্টা দেরি হয়। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দিতে শুরু করলে ঘটনার সূত্রপাত হয়। তাতেই শুরু হয় সমর্থকদের মধ্যে হাতাহাতি। ম্যাচ শুরু হতে দেরি হয় আধা ঘণ্টা।

বিষয়:আর্জেন্টিনাএস্তাদিও মারাকানাফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইব্রাজিলমেসি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…