বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে মৌরিতানিরয়ার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ম্যাচে প্রথমে সেরা একাদশে দেখা যায়নি অধিনায়ক লিওনেল মেসিকে। তাকে ছাড়াই গোল দিয়েছে অন্য খেলোয়াড়েরা। আর সেই দুই গোলেই ম্যাচে ভাগ্য নির্ধারণ করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের ভাগ্য।
নিয়মিত অধিনায়ক মেসিকে প্রাথমিক একাদশে দেখা যায়নি। মেসি ছাড়াও ছিলেন না রদ্রিগো ডে পল ছিলেন না প্রাথমিক একাদশে। অধিনায়কের আর্মব্যান্ড উঠেছিল ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমোরোর হাতে। এ সময় আক্রমণ ভাগের মূল নেতৃত্বে ছিলেন জুলিয়ান আলভারেজ। মেসি পরে মাঠে নামলেও পাননি গোলের দেখা।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১৭ মিনিটে নাহুয়েল মলিনার অ্যাসিস্টে গোল করেন এনজো ফের্নান্দেস, ১-০ গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৩২ মিনিটে আবারও এগিয়ে যায় মেসির দল। এবার ফ্রি কিক থেকে গোল করেন নিকোলাস পাজ, ২-০ গোলে এগিয়ে থাকে দলটি।
বিরতির পর ৪৬ মিনিটের সময় তিন পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। এ সময় মাঠে নামেন ডে পল, মেসি ও ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। ১০ মিনিট পর মাঠে নামে জুলিয়ানো সিমিওনে। তবে আর্জেন্টিনা আর কোনো গোলের দেখা পায়নি। খেলার প্রায় শেষ মিনিটে মৌরিতানিয়ার একমাত্র গোলটি করেন জর্ডান লেফোর্ট।
বিশ্বকাপের প্রস্তুতিতে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এপ্রির মাসের ১ তারিখে জাম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে।








