চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ৪ ধাপ পেছাল বাংলাদেশ, তিনে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ন ২৩, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সবশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে তিন ম্যাচের সবকটিতে হারের খেসারত দিয়ে আরও ৪ ধাপ পিছিয়েছে জামাল ভূঁইয়ার দল।

বৃহস্পতিবার র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। ৮৮৩.১৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ১৯২তম স্থানে। ১৮৮তে থাকার সময় পয়েন্ট ছিল ৯০৩.৯৮। অর্থাৎ, টানা হারে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের ২০.৮০ পয়েন্ট কমেছে।

২০০৯ সালে বাফুফে সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের দায়িত্ব নেয়ার পরের বছর বাংলাদেশের র‍্যাঙ্কিং ছিল ১৪৯তম। ২০১৬ সালে রাশিয়া বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বে এক ম্যাচে ভুটানের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্রয়ের পর ভুটানের মাটিতে ৩-১ গোলে হারে বাংলাদেশ। সেই হারে ১৬ মাস আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে যেতে হয়েছিল। র‍্যাঙ্কিংয়েও পড়েছিল প্রভাব। ২০১৭ সালে তা নামতে নামতে ১৯৭তে গিয়ে ঠেকেছিল।

অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে পেছনে ঠেলে তিনে এসেছে আর্জেন্টিনা। ফিনালিস্সিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতা আলবিসেলেস্তেরা ২০১৯ সালের জুলাই থেকে টানা ৩২ ম্যাচে অপরাজিত।

ফিফা টেবিলে শীর্ষ ধরে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুইয়ে যথারীতি বেলজিয়াম। এক ধাপ নিচে নেমে চারে ফ্রান্স, পাঁচে ইংল্যান্ড, ছয়ে স্পেন, সাতে ইতালি, আটে নেদারল্যান্ডস, নয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও দশে আছে ডেনমার্ক।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাফিফা র‌্যাঙ্কিংবাংলাদেশবাংলাদেশ ফুটবলব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT