কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর শেরপুর গ্রিড উপকেন্দ্রের আওতায় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য ওই দুই উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। এই কারণে রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় বসবাসরত নাগরিকদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হতে হবে।







