চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ বছর ৪ মাস পর ইংল্যান্ড টেস্ট দলে আর্চার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ন ২৬, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২১ সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন জফরা আর্চার। এরপর আর সাদা পোশাকে দেখা যায়নি ইংল্যান্ড পেসারকে। চার বছর চার মাস পর ঐতিহ্যবাহী সংস্করণে খেলার জন্য ডাক পেলেন ৩০ বর্ষী তারকা।

হেডিংলিতে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের প্রথম টেস্টে জয়ের পর এজবাস্টনে আগামী বুধবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচের দলে ইংলিশদের প্রথম টেস্টের স্কোয়াডে থাকা ১৪ জনের সঙ্গে অন্তর্ভুক্তি হয়েছে আর্চারের।

২০২১ সালে ভারতের বিপক্ষে টেস্টে খেলার পর সাসেক্সের হয়ে কেন্টের বিপক্ষে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন তিনি। এরপরই চোট হানা দেয়। একের পর এক চোটের সঙ্গে লড়াই শুরু হয় তার। কনুইয়ের সমস্যা, পিঠের সমস্যা ও নানা কিছু। একাধিকবার অস্ত্রোপচারও করাতে হয়েছে আর্চারকে।

২০২১ সালের মার্চ থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। সম্প্রতি রঙিন পোশাকের ক্রিকেটে আর্চার নিয়মিত হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে।

গত রোববার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে সাসেক্সের হয়ে ডারহামের বিপক্ষে নেমে সেই অবসান ঘটে। ড্র হওয়া ম্যাচে এক ইনিংসে ১৮ ওভার বল করে ৩২ রানে ১ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে দশে নেমে ৩১ রানের ইনিংস খেলেন। টেস্ট খেলার জন্য ফিট প্রমাণ করে অবশেষে দলে ফিরলেন ডানহাতি পেসার।

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দল: বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, শোয়েব বাশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, ক্রিস ওকস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিআর্চারইংল্যান্ডভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT