বাংলাদেশ

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আরাফাত

নব-নির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ গ্রহণের সময় নব-নির্বাচিত সংসদ সদস্য আরাফাতের ছবি, যেখানে তিনি ভাষণ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। বুধবার (২৬ জুলাই) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:মোহাম্মদ আলী আরাফাতশপথ গ্রহণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…