বাংলাদেশ

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

পিএসসির নতুন চার সদস্যের শপথ গ্রহণ, প্রধান বিচারপতির উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিয়োগ পাওয়া চার সদস্য শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শপথ নেওয়া নতুন চার সদস্য হলেন ফেরদৌস হোসেন, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম ও ইয়াসমিন গফুর।

পিএসসির সদস্য হিসেবে তাদের নিয়োগ দেওয়ার পর আজ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম, কমিশনের সদস্য, পিএসসি সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন চার সদস্য শপথ নেওয়ার পর চেয়ারম্যানসহ পিএসসির মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

বর্তমান পিএসসি কমিশন ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করে। ওই বছরের অক্টোবরে তৎকালীন কমিশন পদত্যাগ করার পর ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

এরপর ১৫ অক্টোবর চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে কমিশনের দায়িত্ব গ্রহণ করেন।

বিষয়:জুবায়ের রহমান চৌধুরীপিএসসিপ্রধান বিচারপতিবাংলাদেশ সরকারি কর্ম কমিশনশপথ গ্রহণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…