চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্টিতে নগ্ন হাজির হওয়ায় রাশিয়াজুড়ে সমালোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

রাশিয়ার একটি ক্লাবে অনুষ্ঠিত এক পার্টিতে নগ্ন হয়ে উপস্থিত হওয়ার ঘটনা দেশটির অভ্যন্তরে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ নানান সমস্যা চলাকালীন সময় এই বিষয়টি দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকেও রাগিয়ে দিয়েছে বলে জানা গেছে। 

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি রাশিয়ার একজন র‌্যাপার শুধুমাত্র একজোড়া মোজা পড়ে একটি সেলিব্রিটি পার্টিতে যোগ দিয়েছিলেন। এই ঘটনায় তাকে ১৫ দিনের জন্য কারগারে পাঠানো হয়েছে। রাশিয়ার বিখ্যাত কিছু স্পনসর তার সাথে করা চুক্তি থেকেও সরে গেছে।

এই বিষয়ে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের এই বিষয়ে প্রকাশ্যে কোন মন্তব্য না করার জন্য অনুরোধ করে বলেন, চলুন আপনি আর আমি এই বিষয়ে নিয়ে কোন আলোচনা না করি। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, পার্টিতে আরও যারা অংশ নিয়েছিল তাদের চিহ্নিত করা হয়েছে।

দেশটিতে ডিমের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতিকে পাশ কাটিয়ে এ ঘটনায় কর্তৃপক্ষ, আইন প্রণেতা, ব্লগার, রাষ্ট্রীয় মিডিয়া এবং অর্থোডক্স চার্চ গোষ্ঠীর তীব্র প্রতিক্রিয়া কয়েকদিন ধরেই খবরের শিরোনামে উঠে এসেছে।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর মস্কোর মুতাবর নাইটক্লাবে অনুষ্ঠিত এই পার্টির আয়োজন করেন ব্লগার আনাস্তাসিয়া ইভলিভা।এতে বিভিন্ন রাজ্যের সুপরিচিত গায়করা অংশ নিয়েছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার মানুষ যখন কষ্টে জীবন পার করছে তখন তিনি ২৩ মিলিয়ন রুবেল (প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা) মূল্যের গহনা পড়ে উৎসব করছেন। যদিও এরপর ইভলিভা সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে ভিডিও প্রকাশ করে তার কাজের জন্য অনুশোচনা করেন।

তবে দেশটির কর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে একটি তদন্ত শুরু করে এবং দেশটির একটি আদালত নৈতিক কষ্টের জন্য ১ বিলিয়ন রুবেল জরিমানা করেন। পার্টিতে নিকোলাই ভ্যাসিলিভ নামের একজন র‌্যাপার তার গোপনাঙ্গ ঢেকে রাখার জন্য শুধুমাত্র একটি মোজা পরে উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে। তাকে কারাদণ্ডের পাশপাশি মোটা অংকের জরিমানাও করা হয়েছে।

Reneta

রাশিয়ার লিগ ফর এ সেফ ইন্টারনেটের পরিচালক ইয়েকাতেরিনা মিজুলিনা বলেছেন, যখন আমাদের ছেলেরা বিশেষ সামরিক অভিযানে মারা যাচ্ছে এবং অনেক শিশু তাদের পিতাকে হারাচ্ছে, তখন এই ধরনের অনুষ্ঠান করা নিন্দনীয়। ফ্রন্ট লাইনে থাকা আমাদের সৈন্যরা অবশ্যই এর জন্য লড়াই করছে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নগ্ন পার্টিপুতিনভ্লাদিমির পুতিনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার মধ্যেই চালু হাসপাতালের আইসিইউ

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্যের বৈঠক

মার্চ ১৭, ২০২৬

বাংলাদেশের পারফরম্যান্স আগের তুলনায় অনেক ভালো: রহমত মিয়া

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT