চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে ৫ মহাদেশে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ন ২৯, মে ২০২৩
বিনোদন
A A

ইন্টারনেট বা অন্তর্জালের বিস্তৃতি সারাবিশ্ব জুড়েই। সেই প্রেক্ষিতেই দেশের সিনেমা সারা বিশ্বে মুক্তির মাধ্যমে বাংলা সিনেমাকে বিশ্ববাজারে নতুন উচ্চতায় নেয়ার কাজ করছে দীপংকর দীপন পরিচালিত সিনেমা ‘অন্তর্জাল’।

রবিবার এর সিনেমার গ্লোবাল পোস্টার প্রকাশের মাধ্যমে এমন ঘোষণা দিয়েছেন পরিচালক দীপন ও নির্মাণ প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

আসন্ন ঈদে অন্তর্জাল বাংলাদেশের মুক্তির পাশাপাশি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে।

জানা যায়, সিনেমাটি দেশের বাইরে আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে মুক্তি পেতে যাচ্ছে। দেশে অন্তর্জাল পরিবেশনায় থাকছে দি অভি কথাচিত্র। আমেরিকা-কানাডায় স্বপ্ন স্কেয়ার ক্রো, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে পথ প্রোডাকশন – দেশী ইভেন্টস, ইউএইতে মিডিয়ামেজ এবং ইউরোপের বিভিন্ন দেশে ডিস্ট্রিবিউটর একযোগে ঈদুল আযহায় মুক্তি পাবে অন্তর্জাল।

দীপংকর দীপন জানান, ইন্টারনেট দুনিয়ার নানান অবিশ্বাস্য ঘটনার ঝলক নিয়েই এই সিনেমা। এর অ্যাকশন আর থ্রিলারকে সবার কাছে ছড়িয়ে দিতেই ৫ মহাদেশের বাংলা সিনেমাপ্রেমিদের সামনে দেখার সুযোগ করা হচ্ছে।

দীপন বলেন, কারিগরি প্রযুক্তির সর্বশেষ সংযুক্তি আর গল্পের টান টান উত্তেজনা পরতে পরতে ছড়িয়ে আছে অন্তর্জালে।

Reneta

দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এর গুরুত্বপূর্ণ চরিত্রে আছে সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন।

অন্তর্জাল’র চলচ্চিত্রের গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তর্জালএবিএম সুমনবিদ্যা সিনহা মিমলিড বিনোদনসিয়াম আহমেদসুনেরাহ বিনতে কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে ৩০ মিলিয়ন ইউরোর মানি লন্ডারিং চক্রের সদস্য আটক

মার্চ ১৩, ২০২৬

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

মার্চ ১৩, ২০২৬
অপারেশন এপিক ফিউরি' বিষয়ক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের দিন সাংবাদিকদের সাথে মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন

বিলিয়ন ডলারের যুদ্ধ: ট্রাম্পের ‘এন্ডগেম’ কোথায়?

মার্চ ১৩, ২০২৬

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

মার্চ ১৩, ২০২৬

গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT