চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির পর ফেব্রুয়ারিতে ধেয়ে আসছে আরেকটি শৈত্যপ্রবাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, পরিবেশ
A A

জানুয়ারির হাড় কাঁপানো শীত কমে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ফেব্রুয়ারিতে আসছে আরেকটি শৈত্যপ্রবাহ। গত ২ দিন থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বৃষ্টি কমে গেলে রাতের তাপমাত্রা কিছুটা কমে দেশের কিছু জায়গায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক চ্যানেল আই অনলাইনকে জানান, আশা করা যাচ্ছে আজ বৃষ্টি অনেকটাই কমে যাবে। বৃষ্টি কমে গেলে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। ফলে আগামী ৪ ফেব্রুয়ারি দেশের রংপুর, রাজশাহী, মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল জেলার কয়েকটি জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে আশার সংবাদ হল, এই সময় কেবল সকাল ৮ টার আগ পর্যন্ত ঠাণ্ডা অনুভূত হতে পারে। এর পর রোদ উঠে যাওয়ায় ঠাণ্ডা কমে যাবে।

আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ২ ফেব্রুয়ারি শুক্রবার মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর প্রভাবে আজ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: আবহাওয়ার পূর্বাভাসতাপমাত্রাবৃষ্টিশীতশৈত্যপ্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT